এক্সপ্লোর

Mamata On DVC: ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, 'ইচ্ছে মতো জল ছাড়ছে DVC..' ! জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Attacks DVC: 'অতি বৃষ্টির জেরে দুর্ভোগে মানুষ', জেলা প্রশাসনকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর ?

কলকাতা: ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় DVC। মুখ্যমন্ত্রী বলেন, 'অতি বৃষ্টির জেরে দুর্ভোগে মানুষ। নিচু এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরান। জেলা প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে সতর্কতামূলক প্রচার করতে হবে', পাশাপাশি তিনি আরও বলেন,' ঘাটাল মাস্টার প্ল্যান চালু হলে বহু মানুষ উপকৃত হবে। DVC জল ছাড়ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন জেলাশাসকরা। প্লাবিত এলাকায় নজরদারি চালাবে বিশেষ টিম।'

আরও পড়ুন, ১৮ দিন মহাকাশে কাটিয়ে ফিরলেন শুভাংশুরা, আনন্দে উচ্ছ্বসিত মহাকাশচারীর পরিবার

সমস্যাটা এই বছরের নয়। প্রায় প্রতিবছরই এই ছবি ফিরে আসে বাংলায়। ভেসে যায় রাজ্যের একের পর এক গ্রাম। অতীতে বহুবার 'ম্যান মেড বন্যার' তত্ত্ব তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলে DVC-কে কড়া আক্রমণ করেছেন আগেও বারবার। তবে
মুখ্যমন্ত্রী এদিন একটি সমাধানেরও বার্তা দিয়েছেন ডিভিসিকে। তিনি বলেন, ''এবার বর্ষাটা একটু আগে শুরু হয়েছে। এবং বর্ষাটা একটু বেশি হচ্ছে। বর্ষাটা ধারাবাহিকভাবে হচ্ছে। যার জেরে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। বাংলা চিরকালই ভোগান্তির মুখে পড়ে। কারণ বাংলা হচ্ছে নদীমাতৃক দেশ। নদী-পুকুর-সাগর, আমরা এই জল ভরবার জন্য, প্রায় সাড়ে ৫ লক্ষের বেশি পুকুরও কেটেছি ইতিমধ্যে। জলটা কিন্তু অনেক পুকুর শোষণ করেছে। কিন্তু তা সত্বেও ডিভিসি, পাঞ্চেত, মাইথন-এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না। শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে, খননের কাজ শুরু করতে। কারণ আমি যতদূর জানি, ডিভিসিতে যদি খননের কাজটা হয়, তাহলে তারা আরও অধিকবেশি জল ধরতে পারে। এই পর্যন্ত গত ১৮ই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে জল ছাড়া হয়েছে।..'

 গতমাসেই 'ম্যান মেড' বন্য়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। DVC-র দিকে দায় ঠেলে তিনি বলেছিলেন, আমাদের এখানে যে বন্যা হয় তার বেশিরভাগটা 'ম্যান মেড' বন্য়া। DVC না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানানো হত। কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এসব মানে না। তারা না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়া নিয়ে এই সংঘাত গত কয়েকবছরে প্রতিবারই দেখা গেছে। গতবার তা চরমে পৌঁছোয়। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মানের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। 
 

 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget