এক্সপ্লোর

Mamata Attacks Modi: 'নিজে ১৭ লক্ষ কোটি কামিয়ে রাজ্যের ঘাড়ে দায় ঠেলছেন', মোদিকে পাল্টা মমতার

Mamata Slams Modi's Remarks: বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানির দামে মূল্যযুক্ত কর কমানোর কথা বলতে গিয়ে কর্নাটক, গুজরাত এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে বাকিদের তুলনা  টানেন প্রধানমন্ত্রী।

হাওড়া: জ্বালানির দাম নিয়ে সাধারণ মানুষের হয়রানির কথা বলতে গিয়ে রাজ্যের ঘাড়ে দোষ ঠেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে এ বার তাঁকে তীব্র আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একতরফা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছেন মোদি। পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে কয়েক লক্ষ কোটি টাকা ঘরে তুলেছে তাঁর সরকার। আর যখন দেশবাসীকে রেহাই দেওয়ার কথা উঠছে, তখন বিরোধী-শাসিত রাজ্যগুলির ঘাড়ে দোষ ঠেলছেন। রাজ্য সরকারের বকেয়া টাকাও আজ পর্যন্ত কেন্দ্র মেটায়নি বলেও অভিযোগ করেন মমতা। 

জ্বালানির দাম নিয়ে মোদিকে পাল্টা তোপ মমতার

বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জ্বালানির দামে মূল্যযুক্ত কর কমানোর কথা বলতে গিয়ে কর্নাটক, গুজরাত এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে বাকিদের তুলনা টানেন প্রধানমন্ত্রী। অভিযোগ করেন যে, কিছু রাজ্য নিজেদের নাগরিকের সুবিধা দিতে কর ছাঁটায়ের ইতিবাচক পদক্ষেপ নিলেও, বাংলা, মহারাষ্ট্রের মতো রাজ্য সেই পথে হাঁটেনি। সেই কারণেই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবি করেন তিনি। 

আরও পড়ুন: Mamata Banerjee Update: 'সাম্প্রদায়িক ভাষণকে প্রশ্রয় নয়, আমি হলে আমার বিরুদ্ধেও টাফ অ্যাকশন নেবে', পুলিশকে নির্দেশ মমতার

নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এর পরেই মোদিকে একহাত নেন মমতা। তাঁর অভিযোগ, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল-ডিজেল থেকে প্রাপ্ত করবাবদ ১৭ লক্ষ কোটি টাকার বেশি আয় করেছে মোদি সরকার। রাজ্যের সঙ্গে করের টাকা ৫০:৫০ অনুপাতে ভাগ করে নেওয়ার বদলে, ৭৫ শতাংশ কেন্দ্র একা নেয়। তার পরেও রাজ্যের ঘাড়ে দোষ ঠেলা আসলে প্রধানমন্ত্রীর অ্যাজেন্ডার অংশ বলে দাবি করেন মমতা। এ নিয়ে মোদির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন মমতা। মমতার কথায়, "প্রধানমন্ত্রী যাঁদের প্রশংসা করলেন, তাঁদের অনেক বেশি টাকাও দেন। আমাদের যা দেন, তার চেয়ে ৫০ শতাংশ বেশি। তাই ওদের পক্ষে ৪-৫ হাজার কোটি দেওয়া বড় কথা নয়। কারণ আপনি ৪০ হাজার কোটি দিয়ে পুষিয়ে দেন।"

কেন্দ্র ৯৭ হাজার কোটি বকেয়া রেখেছে, অভিযোগ মমতার

মমতা জানিয়েছেন, গত তিন বছরে তাঁর সরকার প্রতি লিটারে ১ টাকা করে ভর্তুকি দিচ্ছে। তাতেই রাজ্য সরকারের দেড় হাজার কোটি টাকা চলে যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী সে কথা একটি বারের জন্যও উল্লেখ করলেন না কেন, প্রশ্ন তুলেছেন মমতা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য ৯৭ হাজার কোটি টাকার বকেয়া মেটায়নি বলেও ফের সুর চড়িয়েছেন মমতা। তাঁর যুক্তি, ৯৭ হাজার টাকার অর্ধেকও যদি শোধ করে দিত কেন্দ্র, তিনিও অমন ৩-৪ হাজার কোটি টাকা ছেড়ে দিলেন। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget