এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেঁচো খুঁড়তে সাপ বেরোবে', সম্পত্তি নিয়ে অধিকারীদের নিশানা, মমতাকে পাল্টা জবাব শুভেন্দুর

Suvendu Adhikari: ৬০-৮০ ট্রলার, পেট্রোল পাম্প, কোটি কোটি টাকা, দিঘায় ৬০০ হোটেলের জমি বিক্রি... অধিকারীদের তীব্র আক্রমণ মমতার।

কলকাতা: নিয়োগ থেকে গরু, কয়লাপাচার এবং সর্বশেষ রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছে দলের একাধিক নেতা-মন্ত্রীর। সেই নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে নাম না করে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SuvenduAdhikari) এবং তাঁর পরিবারের সম্পত্তি নিয়ে আক্রমণ শানালেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে।  কেঁচো খুঁড়তে সাপ বেরোবে বলে হুঁশিয়ারিও দিলেন। এর পাল্টা মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দুও। 

বুধবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে সরাসরি শুভেন্দু বা অধিকারী পরিবারের কারও নাম যদিও নেননি তিনি। কিন্তু হলদিয়া এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি, যে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। তাঁর বাবা শিশির অধিকারী চেয়ারম্যান ছিলেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। (BJP)

এদিন মমতা বলেন, "কারও কারও ৬০-৭০-৮০টি ট্রলার আছে, নানা লোকেই বলে। কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা রয়েছে। তারা বড় বড় কথা বলে কী করে? এতদিন করিনি, এবার আমরাও কাগজপত্র বের করছি।" মমতা আরও বলেন, "আমরা কি দেখতে গিয়েছি হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন যাঁরা আগে, মন্ত্রী থাকাকালীন কোন জমি, কত টাকায় বিক্রি করেছেন? দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব দিয়েছিলাম ভাল কাজ করার জন্য। কত জমি দিয়েছে? ৬০০ হোটেলই তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গিয়েছি? কেঁচো খুঁড়তে কিন্তু সাপ বেরোবে।"

আরও পড়ুন: Mamata Banerjee: ১ কোটি ভুয়ো রেশন কার্ড রেখে গিয়েছিল বামেরা, জ্যোতিপ্রিয়কে নিয়ে টানাপোড়েনের মধ্যে বললেন মমতা

সরাসির বিজেপি-র উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন মমতা। বলেন, "আপনাদের কত জন সাধু? কথায় কথায় কোটি কোটি টাকা ওরায় কত জন? তার একটা তালিকা তৈরি করুন তো! আর তো তিন মাস। তার পর ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা। কাদের, ক'টি বেনামি ফ্ল্যাট রয়েছে জানি না! আয়করের টাকায় কারা বিদেশ গিয়েছিল জানি না! আরও অনেক সংস্থা রয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বলেছিলাম, বদলা নয়, বদল চাই। কিন্তু তদন্তের অধিকার আমাদেরও রয়েছে।  গগনচুম্বী দুর্নীতি করে কেউ যদি অন্য়কে নিশানা করে, মানুষ তার উত্তর দেবেন।"

এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে পাল্টা আক্রমণের পথে হাঁটেন শুভেন্দুও। তাঁর বক্তব্য, "আপনার ভাইপো এবং পরিবারের আয় দেখানো নেই। পেট্রোল পাম্প বৈধ। আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে পেট্রোল পাম্প। আয়কর দেওয়া। আপনার মতো কালীঘাটের নালার পাশে জমি নিয়ে বড়লোক হয়নি। আমরা সৎ রাজনীতিক। আপনি যদি বাপের বেটি হন, করে দেখান।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget