এক্সপ্লোর

Mamata Banerjee : ' ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে' উত্তরবঙ্গের বন্যায় কাকে দুষলেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রীর দাবি, 'ভুটান, অসম থেকে রাজ্যে ঢুকেছে জল। ভুটানের ছাড়া জলে ভেসেছে নাগরাকাটা। DVC ইচ্ছে করে জল ছাড়ছে'।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মুখ্যমন্ত্রী ডিভিসি-র উপর দায় চাপিয়ে বন্যা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন।
  • ডিভিসি জল ছাড়ায় উত্তরবঙ্গে ম্যান মেড বন্যা হয়েছে, দাবি মুখ্যমন্ত্রীর।
  • রাজ্যের বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের আর্থিক অনুদান না পাওয়ার অভিযোগ।
  • বন্যা-দুর্গতদের পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গ যেতে আগ্রহী নন কেন, সেখানে ডিভিসি নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে?“ গতকালই সোশ্যাল মিডিয়ায় তীর্যক মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সোমবারই উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রীর মুখে সেই ডিভিসি প্রসঙ্গ। বললেন, 'DVC-তে ড্রেজিং হলে, এমন বন্যা হত না'। ফের একবার দুষলেন কেন্দ্রকেই। বললেন, 'কেন্দ্র রাজ্যকে টাকা দেয় না, কোনওমতে চালাচ্ছি'।

 'DVC ইচ্ছে করে জল ছাড়ছে'

রবিবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'ওনার একটাই উদ্দেশ্য কি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়, কখনো ডিভিসি, কখনো সিইএসসি, কখনো উত্তর প্রদেশ-বিহার...' !আর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড, ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে'। এবার তাহলে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত কার দিকে? তাঁর দাবি, 'ভুটান, অসম থেকে রাজ্যে ঢুকেছে জল। ভুটানের ছাড়া জলে ভেসেছে নাগরাকাটাDVC ইচ্ছে করে জল ছাড়ছে'।

মৃত ২৩ জনের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য

উত্তরবঙ্গে যাওয়ার আগেই, তিনি প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারে উদ্দেশে জানালেন সমবেদনা। বললেন,'উত্তরবঙ্গে মৃত ২৩ জনের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। মৃতদের পরিবারপিছু একজনের হোমগার্ডের চাকরির ব্যবস্থা করা হবে। সব জল কেন শিলিগুড়ি, কালিম্পঙে এসে পড়ছে? দুর্ভাগ্যজনক'

রবিবার পুজো কার্নিভালে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর উদ্ধেগের কথা তুলে ধরে। লেখেন, 'গত রাতের কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাতের ফলে এবং বাইরে থেকে আমাদের রাজ্যে অতিরিক্ত নদীর জলের প্রবাহের ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং উদ্বিগ্ন। গতকাল রাতে উত্তরবঙ্গে ১২ ঘন্টার মধ্যে ৩০০ মিমি-এর বেশি বৃষ্টিপাত হয়েছে এবং একই সাথে সংকোশ নদীতে এবং সাধারণত ভুটান ও সিকিম থেকে নদীর জলের প্রবাহ অতিরিক্ত ছিল। এর ফলে বিপর্যয় দেখা দিয়েছে

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সদর দফতর এবং জেলাগুলিতে 24×7 কন্ট্রোল রুম রয়েছে। তিনি  অসহায় মানুষদের নবান্ন দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করেন।  + 91 33 2214 3526 এবং +91 33 2253 5185 নম্বরে যোগাযোগ করুন,  টোল ফ্রি নম্বরগুলি হল + 91 86979 81070 এবং 1070।

 

 

 

 

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget