এক্সপ্লোর

Gangasagar Mela 2025: ড্রোন উড়িয়ে, সিসি ক্যামেরায় নজরদারি; প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলার উদ্যোগ

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা থাকছে। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স।

কলকাতা: শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার কড়াকড়ি। থাকছে ১২০০ CC ক্যামেরা। ড্রোন উড়িয়ে নজর রাখবে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আর কী কী ব্যবস্থা করা হয়েছে, তা এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। যাতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা থাকছে। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। পাশাপাশি গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। এবছর 
প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। আগামী মঙ্গলবার সকাল ৬.৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬.৫৮ পর্যন্ত মকর সংক্রান্তি থাকবে। 

আগামীকাল ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে আরও একটি কোস্টাল থানা থাকবে। ৩টি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সুলভ মূল্যে কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবাও মিলবে। কেউ অসুস্থ হলে কপ্টার অ্যাম্বুল্যান্স পরিষেবাও দেওয়া হবে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে বাড়ানো হয়েছে গঙ্গার গভীরতা। ফলে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চ পরিষেবা পাওয়া যাবে। মেলায় পুণ্যার্থীদের পরিষেবা দেওয়ার জন্য ২২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টা বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ব্যবহার করা যাবে। বার্জ, লঞ্চ, জেটিতে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে। কোনও ঘটনার মোকাবিলায় ২৫০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আশেপাশের হাসপাতাল মিলিয়ে ৫১৫টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সাগরে ICU-র ব্যবস্থাও থাকবে। জায়গায় জায়গায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে। চিকিৎসক সহ নার্স থাকছে।  ১০০টি অ্যাম্বুলেন্স থাকছে। পর্যাপ্ত পুলিশ থাকছে। আমার ৫-৬ জন প্রিন্সিপাল সেক্রেটারিও থাকবে এখানে। DM,SP-রা গাইড করবেন। দশ জন মন্ত্রীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ অফিসারও কো-অর্ডিনেশনে থাকবেন। বিভিন্ন ভাষায় পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে। এবছর গ্রিন গঙ্গাসাগর মেলার লক্ষ্য নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গঙ্গাসাগর মেলা। এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি।''

আরও পড়ুন: Purulia Tiger Fear: ফের বাঘের ভয় বঙ্গে, এবার পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানায় আতঙ্ক

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget