এক্সপ্লোর

IPAC Case: আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির অভিযোগ! সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক-কাণ্ডে ED-র করা মামলার শুনানি

IPAC Case Mamata Banerjee: সুপ্রিম কোর্টে দাখিল করা ED-র পিটিশনে দাবি করা হয়, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন, তাদের কাছে পিস্তল ও রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ছিল

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইডি আইপ্যাক তল্লাশি কাণ্ডে সুপ্রিম কোর্টে মামলার শুনানি।
  • নিজেদের সুরক্ষা চেয়ে ইডির করা মামলায় চাঞ্চল্যকর অভিযোগ।
  • পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর দাবি।
  • তল্লাশি অভিযান নিয়ে হাইকোর্টে তৃণমূলের মামলার নিষ্পত্তি।

কলকাতা: সুপ্রিম কোর্টে আজ I PAC তল্লাশি কাণ্ডে ED-র করা মামলার শুনানি। গতকাল কেন্দ্রীয় এজেন্সির আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে ED-র মামলার শুনানি মুলতুবি রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কয়লাপাচার মামলায় গত ৮ জানুয়ারি, আইপ্য়াকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্য়াট ও সেক্টর ফাইভের অফিসে ED-র তল্লাশির ঘটনার জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে চাঞ্চল্য়কর অভিযোগ তোলে ED।

কেন্দ্রীয় এজেন্সির পিটিশনে দাবি করা হয়, যেহেতু ED-র অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে, অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখিয়ে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তরা BNS ২০২৩-এর ৩০৯ নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধও করেছে। সুপ্রিম কোর্টে ED-র পিটিশনে আরও দাবি করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা ৫ জনের বেশি ছিল। যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্য়ায় সংহিতার ৩১০ ধারা অনুযায়ীও ডাকাতির অভিযোগে দোষী। এই ধারায় অনুযায়ী নির্ধারিত শাস্তি ৭ বছরের কম নয়।

পাশাপাশি সুপ্রিম কোর্টে দাখিল করা ED-র পিটিশনে আরও দাবি করা হয়, যে পুলিশ কর্তারা আবাসনে প্রবেশ করেছিলেন, তাদের কাছে পিস্তল ও রাইফেল-সহ আগ্নেয়াস্ত্র ছিল। মৃত্যু ঘটানোর প্রস্তুতি, আঘাত বা আটক করা অথবা মৃত্যু বা আঘাতের ভয় দেখানোর প্রস্তুতি নিয়েই চুরির মতো অপরাধ সংগঠিত করা হয়েছিল। ED-র তোলা এসব অভিযোগ নিয়েই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

অন্যদিকে, বুধবার তৃণমূলের করা মামলায় নিষ্পত্তি হল হাইকোর্টে। এদিন মামলার শুনানিতে ED-র আইনজীবী বলেন, ৮ জানুয়ারির তল্লাশিতে তাদের তরফে কোনওকিছুই বাজেয়াপ্ত করা হয়নি। যা নেওয়ার তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। তৃণমূলের আইনজীবী ED-র আইনজীবীর এই বক্তব্য রেকর্ড করার দাবি করেন। এরপরই তৃণমূলের করা মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। আজ সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হবে।

কলকাতা হাইকোর্টে একটি মামলার নিষ্পত্তি। আরেকটির বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি! আইপ্যাক-তল্লাশিকাণ্ডে হাইকোর্টে ইডি ও তৃণমূলের করা জোড়া মামলার বুধবারের স্কোরবোর্ড এটাই! একদিকে ED-র তল্লাশিতে বাজেয়াপ্ত নথি-ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, ED-র মামলার শুনানি মুলতুবি রাখল হাইকোর্ট।বৃহস্পতিবার, অর্থাৎ আজ, মামলা শুনবে সুপ্রিম কোর্ট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget