এক্সপ্লোর

Mamata Banerjee : ভার্চুয়ালি প্রায় ৮০০ পুজোর উদ্বোধন মমতার, 'হিন্দু সমাজের লজ্জা' কটাক্ষ শুভেন্দুর

Mamata Banerjee Puja Inauguration : মহালয়ার আগেই কী করে পুজোর উদ্বোধন শুরু হয়ে গেল? এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশেষত ছেড়ে কথা বলছেন না বিরোধীরা। 

আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, অনির্বাণ বাগচি, কলকাতা : মহালয়ার ( Mahalaya 2023 ) ২ দিন আগেই শারদোৎসবের সূচনা করতে শুরু করলেন মুখ্য়মন্ত্রী ( Mamata Banerjee ) । পায়ের চোটের জেরে কালীঘাটের ( Kalighat ) বাড়ি থেকেই! মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলায় মহিষাসুরমর্দিনীর স্তোত্রপাঠে বাঙালির ঘুম ভাঙল না! অথচ তার আগেই কী করে পুজোর উদ্বোধন শুরু হয়ে গেল? এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশেষত ছেড়ে কথা বলছেন না বিরোধীরা। 

মহালয়ার আগেই মুখ্য়মন্ত্রীর পুজোর উদ্বোধন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রায় যাকে বলে কাদা ছো়ড়া। এই নিয়ে শাণিত আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী( Suvendu Adhikari )। রামায়ণ অনুযায়ী, ত্রেতাযুগে রামচন্দ্র আশ্বিন মাসে দুর্গাপূজা করেছিলেন। সেই থেকেই শরতে শুরু হয় পুজো । যাকে বলে অকালবোধন। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে সারা ভারতে শুরু হয় দেবী বন্দনার ৯ রাত্রি - নবরাত্রি। কিন্তু তার আগে মায়ের পুজো সংক্রান্ত কোনও কাজ হয় না। 

মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করে এদিন বলেন, 'ধর্ম যার যার নিজের। কিন্তু আমরা বলি, উৎসবটা সবার।
আপনাদের সকলকে অনেক অনেক ধন্য়বাদ জানাচ্ছি। শুভনন্দন জানাচ্ছি।' 

আর মমতার এই তড়িঘড়ি পুজো উদ্বোধন নিয়ে শুভেন্দুর কটাক্ষ, 'আজকে উদ্বোধন করবেন কেন? পিতৃপক্ষে কোনও শুভ কাজ হয় না। তিনি এটাকে কালচারাল প্রোগ্রামে পরিণত করছেন। পুজো করার দরকার নেই। আরতি, পুষ্পাঞ্জলি, পঞ্জিকা, শাস্ত্র এসব মানার দরকার নেই। হিন্দু সমাজের লজ্জা লজ্জা লজ্জা...'  

এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি শ্রীভূমির সমস্ত দর্শক,.. সবাইকে অনেক ধন্য়বাদ জানাচ্ছি। এমনিতে ঠিক আছি। পায়ে চোট আছে। একটা ইনফেকশন হয়ে গেছে। হাঁটলে আবার বাড়বে। ডাক্তাদের মানা। ফিজিকালি না থাকলেও মানসিকভাবে আছি। অনেক ধন্য়বাদ। শুভনন্দন।' 

আবার উত্তর কলকাতার প্রসিদ্ধ পুজো হাতিবাগান সর্বজনীনের প্রতিমা উদ্বোধন করে তিনি বলেন, 'অতীন.. ঝুমা সবাই আছে। বাজলো তোমার আলোর বেণু .... তোমাের অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই। ভলান্টিয়ার্সদের ড্রেস আমার পছন্দ হয়েছে।'

প্রতিবছরই কলকাতা ও জেলার বহু পুজোর উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাতে। তবে এই বছরটা অন্যরকম। ঘর থেকে বের হচে পারছেন না তিনি। অভিষেকের রাজভবন ধর্না কর্মসূচিতেও তিনি যাননি। পায়ের চোট নিয়ে আপাতত বাড়িতেই বিশ্রামে। এবার মণ্ডপে গিয়ে আঁকতে পারবেন না চোখ। তবে ভার্চুয়ালি এভাবে যে পিতৃপক্ষেই পুজোর সূচনা করে দিলেন তিনি , তা নিয়ে রাজনৈতির আকচাআকচি বাড়ছে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget