এক্সপ্লোর

Mamata Banerjee : 'কথা দিচ্ছি, নিজে রান্না করব', 'মোদিবাবু'কে মাছ খাওয়ার আমন্ত্রণ মমতার

Mamata Banerjee On Fish : বাঙালিয়ানার সঙ্গে মাছের যোগ অতি নিবিড়। এবার মোদির মাছ খাওয়া নিয়ে মন্তব্যকে নিশানা মমতার। বললেন ...

ব্যারাকপুর: নবরাত্রির আগে মাছ খাওয়া নিয়ে  মোদির মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। মোদির মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। শ্রাবণ ও নবরাত্রিতে অনেকের মধ্যে নিরামিষ খাওয়ার রীতি আছে। সেই সময় মাছ-মাংস খাওয়াকে ‘মোগলদের মানসিকতা’বলে কটাক্ষ করেছিলেন মোদি ( Navaratri ) । আর তারপরই গর্জে ওঠেন বিজেপি বিরোধীরা। নিজের ইচ্ছ মতো খাওয়ার অধিকার সকলেরই আছে , বলে সওয়াল করেন বহু নেটিজেনও।

বাঙালিয়ানার সঙ্গে মাছের যোগ অতি নিবিড়। কথাতেই আছে , মাছে-ভাতে বাঙালি। তাই মোদির এই মাছ-মাংস খাওয়া নিয়ে বক্তব্যকে  ইদানিং ভোট প্রচারের  হাতিয়ার করেছে তৃণমূল । অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) , সকলেই মোদির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। সেই সঙ্গে এরূপ মন্তব্যকে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ বলে মনে করছেন তাঁরা। 

লোকসভা নির্বাচনের প্রচারে ব্যারাকপুরে গিয়েও মমতা এই মাছ-মন্তব্য টেনে কটাক্ষ করেন মোদিকে।  'মোদি এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্য়াঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন।' তিনি আরও বলেন,'যার যা ইচ্ছে খাবে। এ দেশ আমাদের সকলের।'               

এরপরও তৃণমূল নেত্রী বলেন, সবাই নিজেদের রুচি অনুসারে খান। সেই খাওয়া-দাওয়া নিয়ে কেউ কথা বলবে কেন , প্রশ্ন তোলেন মমতা। এরপর তিনি রসিকতা করে প্রধানমন্ত্রীকে মাছ খাওয়ার আমন্ত্রণও জানান। বলেন, 'মোদিবাবু,আপনি খেয়ে একটু খেয়ে দেখুন না,স্বাদটা কেমন। খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। নিজে রান্না করব।' 

যদিও সেই সঙ্গে মমতা বলেন, কেউ চিংড়ির মালাইকারি ভালবাসে, কেউ আবার পটল চিংড়ি। যদি মোদি বলেন, তিনি ধোকলা-ধোসাও খেতে রাজি !                                             

আরও পড়ুন : সঙ্কটের মেঘ কাটাবে জ্যৈষ্ঠ-মঙ্গলবারে এইভাবে বজরঙ্গবলীর আরাধনা 

এদিন ফের মোদির গ্যারান্টিকে কটাক্ষ করেন মমতা। বলেন, 'আমাদের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি। মোদির গ্যারান্টি ফোর টোয়েন্টি। আমার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, ক্রেডিট কার্ড করে দেব। আমরা যা বলি করি। বিজেপি হচ্ছে ভাজপা ওয়াশিং মেশিন। মেশিনে ঢুকিয়ে সাদা করে নিয়ে আসছে। '     

 




সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget