এক্সপ্লোর

Mamata Banerjee: সরকারি ব্যানারে এ কেমন ভাষা? অসন্তুষ্ট মমতা, কড়া বার্তা দিলেন আধিকারিকদের

Mamata in Alipurduar: এই মুহূর্তে আলিপুরদুয়ার সফরে রয়েছেন মমতা।

আলিপুরদুয়ার: সরকারি ব্যানারের ভাষা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সরকারি ব্যানার এবং পোস্টারের ভাষা সংযত হতে হবে বলে জানালেন তিনি। সরকারি আধিকারিকদেরও সতর্ক করলেন তিনি। জানালেন, তাঁদের ভুলের মাশুল সরকার দেবে না। সেক্ষেত্রে সরকারও কড়া পদক্ষেপ করবে। (Mamata Banerjee)

এই মুহূর্তে আলিপুরদুয়ার সফরে রয়েছেন মমতা। বুধবার সেখানকার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আর সেখানেই সরকারি আধিকারিক, বিশেষ করে বন দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়ে সরব হন।  ভুল করে কেউ জঙ্গলে ঢুকে পড়লে, তাঁদের বিরুদ্ধে আধিকারিকরা যে ব্যবস্থা নেন, তা অনেক ক্ষেত্রেই কাম্য নয় বলে জানান মমতা। (Mamata in Alipurduar)

বৈঠক চলাকালীন এদিন নিজের মোবাইলে তোলে একটি ছবি তুলে ধরেন মমতা। তিনি বলেন, “আমি যে গেস্ট হাউসে আছি, সেখান থেকে একটি ছবি তুলে আনলাম। মুখ্যসচিবেকও দেখাব। দেওয়ালে লেখা রয়েছে, ‘অনধিকার প্রবেশকারী বা পাচারকারীদের গুলি করে মারা হবে’। এটা কোনও ভাষা হল? আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা বলা উচিত। অনেক সময় সাধারণ মানুষ, যাঁরা জানেন না, তাঁরাও জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েন। তাঁদের উপর অত্যাচার হয়। আমার কানে কিন্তু আসে।”

মমতা আরও বলেন, “নিশ্চয়ই যাওয়া উচিত নয়। হাতির দল আছে। তারা তাণ্ডব চালাতে পারে। হাতির সংখ্যা বাড়ছে বলে কেন্দ্রকেও জানিয়েছি, আমরাও দেখছি কী করা যায়। কিন্তু ভুল করে যদি কেউ ঢুকে পড়েন, তাতে আপনারা কখনও কখনও স্ট্রং অ্যাকশন নেন, যা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, সবুজের উপর মানুষেরও অধিকার রয়েছে। সমাজে সবাইকে নিয়ে চলতে হয়। যেভাবে বাঘ ধরেছেন আপনারা, আমি তার প্রশংসাও করেছি। কিন্তু আলিপুরদুয়ার থেকে কিছু অভিযোগ পেয়েছি আমি।”

এর পর মুখ্যসচিবকে বলতে বলেন মমতা। তাতে মুখ্যসচিব জানান, জঙ্গল সংলগ্ন এলাকায় পিকনিক হয়, যার উপর জীবন-জীবিকাও নির্ভর করে। কিন্তু সেই পিকনিক না করতে দেওয়ার অভিযোগ এসেছে। সরকারের সঙ্গে কথা না বলে কে এমন সিদ্ধান্ত নিলেন, প্রশ্ন তোলেন মমতাও। জয়গাঁওয়ে স্থানীয়দের পুজো-উৎসব কে বন্ধ করতে বলল, প্রশ্ন তোলেন তিনি। আধিকারিকদের উদ্দেশে মমতা বলেন, “আপনাদের লোক চেনে না। আমাদের চেনে। আপনারা যদি ভুল করেন, ইচ্ছাকৃত ভুল করেন যদি, আমাদের উপর দায় আসে। তাহলে আমরাও ছেড়ে কথা বলব না।”

যদিও জঙ্গলে ওই ব্যানার লাগানো নিয়ে এর পরই সাফাই দেন স্থানীয় আধিকারিক। তিনি জানান, ওই এলাকায় বায়ুসেনার জমি রয়েছে। রাজ্য প্রশাসন নয়, বায়ুসেনার তরফেই ওই ব্যানার টাঙানো হয়, যাতে অনধিকার প্রবেশে গুলি চালানোর কথা লেখা হয়। স্থানীয় এসপি বা জেলাশাসকের সঙ্গে কথা না বলে বায়ুসেনা ওই ব্যানার লিখে আটকাল কী করে প্রশ্ন তোলেন মমতা। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget