এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’, সমাবেশ থেকে বার্তা মমতার

Mamata Banerjee on TMC Meeting: মমতা এদিন বলেন, ‘কেষ্টকে জেলবন্দি রেখে ভাবছেন দুটো লোকসভা আসন দখল করবেন। যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে।"

কলকাতা: নেতাজি ইন্ডোরে (Netaji Indore) আজ তৃণমূলের (TMC) বিশেষ সাংগঠনিক অধিবেশন। পঞ্চায়েত (Panchayat) থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। দলকে ঐক্যবদ্ধ করা, নেতা-কর্মীদের জনমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, গরুপাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই (CBI) হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে থাকারও বার্তা দিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)।                

মমতা এদিন বলেন, ‘কেষ্টকে জেলবন্দি রেখে ভাবছেন দুটো লোকসভা আসন দখল করবেন। যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরও ৩ গুণ বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’ ।                         

এদিকে, আজ  গরুপাচার মামলায় অনুব্রতর সম্পত্তি ও টাকার হদিশ পেতে বোলপুরের রাষ্ট্রায়ত্ত ও একাধিক বেসরকারি ব্যাঙ্কের আধিকারিককে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, তাঁদের নথি নিয়ে আসতে বলা হয়। অনুব্রত ও তাঁর আত্মীয়দের কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা জানতেই ব্যাঙ্কের আধিকারিকদের তলব করা হয়েছে। খবর সূত্রের। এদিন শান্তিনিকেতনে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে এসে তথ্য জমা দেন ৬ ব্যাঙ্ক আধিকারিক।             

আরও পড়ুন, 'সিআইডি বাংলার পিসি-ভাইপোর দারোয়ান', সারদাকাণ্ডে দেবযানীর মায়ের চিঠি নিয়ে সরব শুভেন্দু

তবে এই প্রথম নয়। এর আগেও বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়েছিলেন মমতা।  " অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ?" সরব হয়েছিলেন দলনেত্রী। তিনি বললেন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই। মরে যাব, কিন্তু মাথানত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর, কেষ্টকে অ্যারেস্ট কর। কতজনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।"     

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
KMC Election : পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?
বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চল, আবার একটা ঘূর্ণিঝড়ের ধাক্কা? দুর্যোগের মুখে রাজ্য? কোথায় ল্যান্ডফল?

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget