এক্সপ্লোর

Mamata Banerjee: 'অভিষেককে বিজেপি ভয় পায়, নবজোয়ার আটকালে জেলায় জেলায় আমি যাব', সাফ বার্তা মমতার

Mamata on Abhishek CBI Notice: তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি।'

কলকাতা: শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে  (Abhishek Banerjee) নোটিস (Notice) দিয়েছে সিবিআই (CBI)। কাল সকাল ১১ টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে নবজোয়ার যাত্রা (NaboJowar Yatra) বন্ধ করে আজই রাতে কলকাতায় ফিরছেন অভিষেক। ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক, এমনটাই খবর। এদিকে এই প্রেক্ষাপটে আজ ভার্চুয়ালি বাঁকুড়ার সোনামুখীর জনসভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠক থেকে তিনি সাফ বলেন, 'ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি। অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না। যদি অভিষেককে আটকায় আমি জেলায় জেলায় নবজোয়ার যাত্রায় যাব।'  

এদিনের বৈঠক থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি। মমতা বলেন, 'রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে অভিষেককে এজেন্সি দিয়ে ডেকে পাঠাচ্ছে। নবজোয়ারকে আটকানোর চেষ্টা করছে ওরা। আমি নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করব'। অভিষেকের সঙ্গে কথা হয়েছে নোটিস পাওয়ার পর। ও বলল ওরা ডেকেছে আমি তৈরি। একটা ছেলে ২৫ দিন ধরে রাস্তায় পড়ে আছে। ঘুম নেই খাওয়া নেই পরিবার পরিজন ছেড়ে। মানুষের কাজ করার জন্য মানুষের পাশে থাকার জন্য। নবজোয়ার দেখে বিজেপির ভয় হয়েছে। নবজোয়ার কর্মসূচি আটকাতেই অভিষেককে নোটিস দিয়েছে।'

এদিন আর কী কী বললেন মমতা? 

বিজেপিকে তোপ
তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। তৃণমূল কংগ্রেস পরিবার জনগণের পরিবার। বিজেপিকে দেশ ছাড়া করতে লড়াই চলবে।

এজেন্সি নিয়ে
সিবিআই ইডি দিয়ে ভাবছো বিরোধী দলগুলিকে কোণঠাসা করবে। যত অত্যাচার করবে তত তৃণমূল শক্তিশালী হবে। সিঙ্গুর ভুলে গেছে, নন্দীগ্রাম ভুলে গেছেন, বিষ্ণুপুর ভুলে গেছেন।

একশো দিনের কাজ নিয়ে
একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেক মানুষের রুজিরুটি বন্ধ হয়ে গেছে।

কর্মসংস্থান নিয়ে
দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে। আর বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গেছে।

মিটিংয়ে অভিষেকের না থাকা নিয়ে
অভিষেককে ভুল বুঝবেন না। আজ ও মিটিং করতে পারেনি বলে।

অভিষেককে নোটিস প্রসঙ্গে
নবজোয়ারকে ভয় পেয়ে অভিষেককে ডেকে নিয়ে গেছে সিবিআই। আপনারা নবজোয়ারকে আটকাবেন। আমি নবজোরকে নব প্লাবনে পরিণত করব। আমি যেটা বলি সেটা করি। রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। মানুষই আমার পরিবার, মানুষই আমার ভগবান। মানুষের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। অভিষেককে আটকে নবজোয়ার আটকানো যাবে না।

 

আরও পড়ুন, অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

সেরা শিরোনাম

Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
Chorbagan Stampede: চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট
চোরবাগানে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭, তালিকায় কমিটির সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget