এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাজ্যে ভোট দিতে আসবে বাইরের ভোটাররা!' কারচুপির নেপথ্যে কারা? বড় নাম প্রকাশ মমতার

Mamata Banerjee on Election: এদিন কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'এই স্যাম্পেল সার্ভে করে দেখা গিয়েছে এই বহিরাগত ভোটারদের বেশিরভাগই হরিয়ানা, গুজরাতের।'

কলকাতা: রাজ্যে নথিভুক্ত হচ্ছে ভুয়ো ভোটার? ২৬-এর বিধানসভা ভোটের আগে, এমনই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার দলের কর্মিসভা থেকে এবার আরও 'প্রমাণ দেখালেন' মমতা বন্দ্যোপাধ্যায়।  

এদিন তিনি বলেন, 'ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। অনলাইনে একটা এজেন্সি তালিকায় গণ্ডগোল করেছে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ড, কোম্পানি ইন্ডিয়া ৩৬০ সাবসিডুয়ারি নামে এখানে এজেন্সি খুলেছে। এজেন্সি খুলে ডেটা অপারেটরদের কাছে গিয়েছে এরা, ফিল্ড সার্ভে করেনি। রাজ্যের ভোটারদের এপিক নম্বরে যোগ করেছে হরিয়ানার ভোটারদের নাম। রাজ্যে ভোট হবে, ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা!'             

এদিন কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'এই স্যাম্পেল সার্ভে করে দেখা গিয়েছে এই বহিরাগত ভোটারদের বেশিরভাগই হরিয়ানা, গুজরাতের।' এরপরই সুর চড়িয়ে মমতা বলেন, 'বহিরাগতদের বাংলা দখল করতে দেওয়া চলবে না'।                       

আরও পড়ুন, 'চার্জশিটে ২ জায়গায় শুধু আমার নাম, প্রমাণ করতে পারলে মৃত্যুবরণ', চ্যালেঞ্জ অভিষেকের

এর আগেও ভুয়ো ভোটার নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা। বিজেপির ৪০ লক্ষ ভোট বাড়ল কী করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা কী করেছিলেন? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। মমতা বলেছিলেন, 'আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছে। ২০ হাজার থেকে ৩০ হাজার। বাইরের লোকের নাম ঢোকাবে। আর নির্বাচন কমিশন ভোট করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেব। এই চুরিটা আমরা ধরে ফেলেছি।' 

সম্প্রতি বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় ভূতুড়েকাণ্ড! মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম উঠেছে অঞ্চলের ভোটার তালিকায়। তালিকায় এমন একাধিক নাম রয়েছে, যাঁরা না কি এলাকার বাসিন্দাই নন! একই ফোন নম্বরে তোলা হয়েছে চার-পাঁচজনের নাম। পঞ্চায়েত প্রধানের দাবি, তালিকায় নামের পাশে থাকা ফোন নম্বরে যোগাযোগ করে জানা গেছে অনেকেই উত্তরবঙ্গের বাসিন্দা। এমন ভূতুড়েকাণ্ড ঘটল কীভাবে? বিষয়টি বিডিওকে জানিয়েছেন প্রধান। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
মুখ্যমন্ত্রীর আচরণে দুঃখিত রাষ্ট্রপতি, শিলিগুড়ির অনুষ্ঠানে এসে কী বললেন দ্রৌপদী মুর্মু
Yuva Sathi Portal Update | যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেক কি করা যাচ্ছে?
যুবসাথী স্কিমে আজ থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা! স্ট্যাটাস চেক কি করা যাচ্ছে?
Amit Shah: 'লজ্জাজনক-নজিরবিহীন', রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; TMC-কে নিশানা
'লজ্জাজনক-নজিরবিহীন', রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ; TMC-কে নিশানা
PM Modi: 'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে
'তৃণমূল সরকার সব সীমা পার করেছে', রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ প্রধানমন্ত্রীর, কড়া বার্তা সোশাল পোস্টে

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget