এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাহুল গাঁধী ভিডিও না করলে জানতেনই না', কল্যাণ-বিতর্কে মন্তব্য মমতার

Mamata Banerjee On Mimicry Row: কল্যাণের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যসভায় মুখ খুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তবে এই আবহে বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন মমতা

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় এবং আশীষ বাগচী, কলকাতা: অঙ্গভঙ্গিকাণ্ডে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাহুল গাঁধী (Rahul Gandhi) ভিডিও না করলে কেউ জানতেই পারত না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে শেষ মুহূর্তে তৃণমূলের প্রতিনিধিদলের তালিকা থেকে বাদ গেল কল্যাণের নাম। এই নিয়ে তৃণমূল (TMC) ও কংগ্রেসকে (Congress) একযোগে নিশানা করেছে বিজেপি (BJP)। 

সংসদ হামলার ২২তম বর্ষপূর্তিতে স্মোককাণ্ড এবং বিরোধী সাংসদদের সাসপেনশনের সেঞ্চুরি ঘিরে সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্তই ছিল। তাতে এবার নতুন মাত্রা যোগ করল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক। 

এনিয়ে কল্যাণের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যসভায় মুখ খুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তবে এই আবহে বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই সঙ্গে এই বিতর্ক নিয়ে তিনি কার্যত বল ঠেললেন রাহুল গান্ধীর কোর্টে। যাঁকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির সময় তার ভিডিও করতে দেখা গেছিল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা তো সকলকে সম্মান করি তাই না? এটা অসম্মানের কোনও বিষয় নয়। এটাকে জাস্ট পলিটিকালি, ক্যাজুয়ালি একটা...আপনারা তো জানতেই পারতেন না যদি রাহুল গাঁধী ভিডিও না করতেন।' যদিও রাহুল গাঁধী বলেন, 'আমার ভিডিও, আমার ফোনেই আছে।' 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'ঝাড়ে বাঁশ একইরকম হয়। মমতার মুখ যেমন তেমন বিধানসভার ভিতরে আমাকে তুই- তোকারি করে। যেমন ঝাড় তেমন বাঁশ নো প্রবলেম। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এফআইআর করেছেন। ওটা কলকাতা নয়। বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই। ব্যবস্থা হবে।'                                                             

আরও পড়ুন, 'বিশেষ' কারণে বছরে ১ দিন মেলে এই মিষ্টি! যেতে হবে কোথায়?

তবে অঙ্গভঙ্গি ঘিরে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেও, বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের প্রতিনিধিদল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে তালিকায় নাম থাকলেও, পরে তাঁর জায়গায় রাখা হয় আরেক সাংসদ নাদিমুল হককে।

যার জেরে প্রশ্ন উঠছে, অঙ্গভঙ্গি-বিতর্কের জেরেই কি তৃণমূলের প্রতিনিধি দল থেকে বাদ পড়লেন কল্যাণ? তৃণমূলের প্রতিনিধি দল থেকে বাদ যায় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নামও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget