এক্সপ্লোর

Mamata Banerjee: মহাশূন্য থেকে ঘরে ফিরলেন সুনীতা, ভারতরত্ন দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর

Sunita Williams Return: ২০২৪-এর ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন সুনীতা ও তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর।

কলকাতা: যাবতীয় শঙ্কা কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। তাঁদের সাফল্যে গর্বিত বিশ্ববাসী। মহাশূন্য থেকে সুনীতার প্রত্যাবর্তন শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

ভারতরত্ন দেওয়ার দাবি: ৯ মাসের মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামসরা। ২০২৪-এর ৫ জুন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন সুনীতা ও তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। যে মহাকাশযানে চড়ে গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, ৮ দিনের জন্য গিয়ে মহাশূন্যে আটকে ছিলেন ২৮৬ দিন ধরে। অবশেষে ৯ মাস পর, ইলন মাস্কের স্পেস X-এর ড্রাগন যানে চেপে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন। আর তিনি ফিরতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে শুভেচ্ছা বার্তা। সুনীতার বাবার বাড়ি গুজরাতে মেহসানার ঝুলাসন গ্রামে।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "৮ দিনে ফেরার কথা ছিল, ফিরল ৯ মাস পরে। ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর, এজন্য অভিনন্দন। মহাকাশযান যখন উপরে গিয়েছিল, শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল। সেই জন্যেই আটকে গিয়েছিল।''

এদিন ভারতীয় সময় রাত ৩টে ২৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডা উপকূলে আটলান্টিক সাগরে সেফ ল্যান্ডিং। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রলিক আর্মের সাহায্যে মার্কিন নৌ বাহিনীর জাহাজে তোলা হয়। জাহাজেই খোলা হয় ক্যাপসুলের হ্যাচ। বিশেষ চেয়ারে ক্যাপসুল থেকে প্রথমে বের করা হয় নভশ্চর নিক হেগকে। এরপর আলেকজান্ডার গর্বুনভ, সুনীতা উইলিয়ামস এবং সবশেষে বের করা হয় সুনীতার মহাকাশ-সহচর বুচ উইলমোরকে। ঘরের মেয়ে নিরাপদে ফেরায় উচ্ছ্বাস গুজরাতের গ্রাম। ভোররাতেই আতবাজিতে রঙিন ঝুলাসনের আকাশ। নাচে গানে মেতে ওঠেন গ্রামবাসীরা। সুনীতার ভাই দীনেশ রাওয়াল জানিয়েছেন, "ওরা না ফেরা পর্যন্ত চিন্তায় ছিলাম। পুজোও দিয়েছি।'' 

সুনীতাদের ফেরার খবরে সংসদেও খুশির মেজাজ। আলাদা করে ভারতীয় বংশোদ্ভূত কন্যাকে অভিনন্দন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "এই পরীক্ষা ছিল দৃঢ়তা,সাহস এবং অসীম মানবিক চেতনার পরীক্ষা। সুনীতারা আমাদের দেখিয়েছেন যে অধ্যবসায়ের প্রকৃত অর্থ কী। বিশাল অজানার মুখোমুখি হয়ে তাদের অটল দৃঢ়তা চিরকাল লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।'' পাশাপাশি X হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে স্বাগতম। ভারতের মেয়ে সুনীতা ফিরে আসায় খুবই আনন্দিত।''

  

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget