এক্সপ্লোর

Kalyan Banerjee Attack TMCP: ছাত্র-যুবর ভূমিকায় অসন্তুষ্ট কল্যাণ, 'ওঁর তো ছাত্র রাজনীতির বয়স নেই...''পাল্টা তৃণাঙ্কুর

Mamata Banerjee News: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই UK শাখার, এমনই নানা প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এখনও পর্যন্ত কেন পথে নামেনি দলের ছাত্র-যুব সদস্যরা। প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্তব্যকে সমর্থন করলেন কুণাল ঘোষও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মন্তব্যকে হাতিয়ার করে, বিজেপি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে। 

ছাত্র-যুবর ভূমিকায় অসন্তুষ্ট কল্যাণ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই UK শাখার, এমনই নানা প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা থেকে প্রায় ৭ হাজার ৯৫৭ কিলোমিটার দূরের এই ঘটনার আঁচে এখন তপ্ত বাংলার রাজনীতি। ঘটনার প্রতিবাদে SFI ও বিজেপিকে নিশানা করে, সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক তৃণমূল নেতা। পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে দলের ছাত্র-যুব সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ বলেন, "আমি খুব একটা খুশি নয় ওদের (তৃণমূল ছাত্র-যুব) পারফরম্যান্সে। দিদিকে কোথাও উল্টোপাল্টা বলেছে, আমরা কি দিদি কখন বলবে যে তুমি মুভমেন্ট করো তার উপর বসে থাকব? না বক্সী বলবে তার উপর মুভমেন্ট... বসে থাকব? স্বতঃস্ফূর্তভাবে আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে, স্কুলে, সব জায়গায় প্রোগ্রাম হয়েছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ট্রেনড, রাজনীতি যেভাবে ট্রেনড, আন্দোলনের মাধ্যমে, যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না।'' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে, দলের চারবারের সাংসদকে পাল্টা খোঁচা দিয়েছেন TMCP-র রাজ্য সভাপতি। তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "আমরা রাজ্য জুড়ে কলেজে কর্মসূচি করেছি। ওঁর তো ছাত্র রাজনীতির বয়স নেই। নাহলে বলা যেত উনি ছাত্র যুব সভাপতি হতে চাইছেন।''                                                  

বর্ষীয়ান সাংসদের মন্তব্যকে সমর্থন করেছেন দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তাঁর কথায়, "কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা থেকে মন্তব্য করেছেন, আমার ধৃষ্টতা নেই যে তাঁর বক্তব্যের উপরে কোনও মন্তব্য করব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর অভিজ্ঞতা থেকে, তার পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে অস্বীকার করা যায় না। যারা মমতাকে ভালবাসে তারা করবে, যারা করেনি কেন করেনি বলতে পারব না।''

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget