এক্সপ্লোর

Netaji Birth Anniversary: ‘দুঃখ হয়…ষড়যন্ত্রের শিকার হন নেতাজি’, বললেন মমতা

Mamata Banerjee: এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা। ২৩ জানুয়ারি সেখানেই নেতাজির জন্মবার্ষিকী পালন করেন।

হাসিমারা: উত্তরবঙ্গ সফরে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী পালন করপালন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, নেতাজি সর্বধর্ম সমন্বয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন। এই ধর্মনিরপেক্ষতাই আমাদের দেশের সম্পদ। নেতাজি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলেও মন্তব্য করলেন মমতা। (Netaji Birth Anniversary)

এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা। ২৩ জানুয়ারি সেখানেই নেতাজির জন্মবার্ষিকী পালন করেন। মমতা জানান, স্বাধীনতা সংগ্রামের সময় আন্দামান ও নিকোবরের সেলুলার জেলে যেমন বহু সংগ্রামী বন্দি ছিলেন, তেমনই আলিপুরদুয়ারের বকসাতেো বহু স্বাধীনতা সংগ্রামী বন্দি ছিলেন। তাই সেখানেই আজ নেতাজির জন্মদিবস পালনের সিদ্ধান্ত নেন। (Mamata Banerjee)

এদিন মমতা জানান, আন্দামানের সেলুলার জেলে গিয়েছিলেন তিনি। সেখানে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অধিকাংশই ছিলেন বাঙালি এবং পঞ্জাবি। শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকেই নয়, আজকের এই দিনে দেশের বরেণ্য স্বাধীনতা সংগ্রামীদেরও স্মরণ করছেন তিনি।

নেতাজিকে নিয়ে মমতা বলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিক্ষা দিয়েছিলেন, রাজনৈতিক দীক্ষা দিয়েছিলেন। তিনি আমাদের পথপ্রদর্শক, আমাদের চিন্তার নায়ক, দেশনায়ক। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন উনি। প্ল্যানিং কমিশন নেতাজির তৈরি, যা এখন তুলে দিয়েছে। জয় হিন্দ স্লোগান নেতাজির। নেতাজি বলতেন, সব ধর্মকে মিলিমিশে থাকতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। হাবিব সাহেব, শাহনওয়াজ খান ওঁর সহযোগী ছিলেন। আজকের এই দিনটি আমরা দেশনায়ক দিবস হিসেবে পালন করি।"

মমতাকে বলতে শোনা যায়, "সুভাষচন্দ্র বসু INA-র যে আদর্শ ঠিক করেছিলেন, তার শহিদ স্মারকে খোদাই করে লেখা ছিল বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তাঁরা আমাদের পথ দেখান। তাঁরা আমাদের উদ্বুদ্ধ করেন। কী করে ভুলব! সুভাষচন্দ্র বলেছিলেন, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব'। দেশের জন্য আর কে এমন বলতে পারে?"

নেতাজির জন্মবার্ষিকী পালন করা হলেও, তাঁর অন্তর্ধান রহস্যের কিনারা না হওয়া নিয়েও এদিন দুঃখ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, "দুঃখ হয় যে আমরা নেতাজির জন্মদিন জানি। তাঁর কী হল, কোথায় হারিয়ে গেলেন জানি না। ওঁর মৃত্যুদিবস জানি না আমরা। উনি বড় চক্রান্তের শিকার। দেশের জন্য কত লড়াই করেছেন। অথচ সেই মানুষটা কোথায় হারিয়ে গেল। আমরা আর ফিরে পেলাম না। এই দুঃখ রয়ে যাবে।" নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে ৬৪টি ফাইল ছিল। সেই ফাইল মানুষের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget