এক্সপ্লোর

Mamata Banerjee: সিকিমে নিখোঁজ ২৩ জওয়ান, প্রয়োজনে সাহায্যের আশ্বাস মমতার; উত্তরবঙ্গ নিয়ে একগুচ্ছ নির্দেশ

Cloud Burst in Sikkim: উত্তর সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টির জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা

কলকাতা : মেঘভাঙা (Cloud Burst) বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয় । নিখোঁজ ২৩ সেনা জওয়ান। ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়োজনে সিকিম সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মমতা। বিপর্যয় মোকাবিলায় মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলে আজ X হ্যান্ডেলে জানান তিনি।

 

সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। উত্তর সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টির জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছ। 

সেনার ইস্টার্ন কমান্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, লাচেন উপত্যকা বরাবর থাকা কিছু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাম বাঁধে জল ছাড়ার ফলে নিম্ন অববাহিকায় হঠাৎ করে ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত জলস্তর বেড়ে যায়। এর ফলে সিংতামের কাছে বরদাং এলাকায় পার্ক করে রাখা সেনা গাড়িগুলির ক্ষতি হয়েছে। ২৩ জন জওয়ান নিখোঁজ। জলোচ্ছ্বাসের জেলে কিছু গাড়ি ডুবে গেছে। তল্লাশি অভিযান চলছে।

এদিকে ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পং-ও। জলের তো়ড়ে ধসে গেছে রাস্তা। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার ওপর দিয়েই বইছে জল। সম্পূর্ণ বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় গজলডোবা, জলপাইগুড়ি় সহ তিস্তা তীরবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

এনিয়ে X হ্যান্ডেলে উদ্বেগপ্রকাশ করে মমতা লেখেন, 'সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া জলোচ্ছ্বাসে ২৩ সেনা জওয়ানের নিখোঁজ হওয়ার খবরে আমি গভীর ভাবে চিন্তিত। প্রয়োজনে সিকিমকে সাহায্য করব। এর পাশাপাশি এই মরসুমে উত্তরবঙ্গে যাতে সর্বাধিক নজরদারি চালানো যায় তার জন্য উত্তরবঙ্গে সংশ্লিষ্ট মহলের সকলের কাছে আবেদন জানাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রস্তুতি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের সিনিয়র মন্ত্রী ও আধিকারিকরা উদ্ধারকাজ ও ত্রাণ বিলি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে ছুটে গেছেন। এই বিপর্যয়ে যাতে কোনও প্রাণহানি না হয় তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget