এক্সপ্লোর

Mamata Banerjee: 'অভয়ার ন্যায়বিচার দিলেন না, বিশ্বের মানুষ তো প্রশ্ন করবেই', লন্ডনে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, পাল্টা চিকিৎসক

Mamata Banerjee UK Visit RG Kar Question: আর জি কর থেকে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা, পর পর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দর্শকদের একাংশের।

কলকাতা: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় দর্শকদের একাংশের প্রশ্নে তাল কাটল মমতা বন্দ্যোপাধ্যায়ের। টাটাদের সিঙ্গুর ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা। 

আর জি কর থেকে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা, পর পর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দর্শকদের একাংশের। যদিও মুখ্যমন্ত্রী বলেন, এটা বিচারাধীন বিষয়, কেন্দ্র দেখছে। তিনি এও বলেন, 'রাজনীতিকরণের চেষ্টা করবেন না। আপনারা বিরোধিতা করতেই পারতেন। এতে আমি আরও উৎসাহ পাই'। 

এদিকে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। তিনি বলেন, 'অভয়ার ন্যায়বিচার যদি না দেন, হলে বাংলার মানুষ কেন, সারা বিশ্বের মানুষ অভয়ার পাশে দাঁড়াবেই। সকল বিশ্ববাসী পাশে আছে। আমাদের স্লোগানে আমরা বলেছিলেন, 'আর জি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেটাই প্রতিধ্বনিত হচ্ছে। আমরা চাই সিবিআইও দেখুক, বিচার দিক অভয়াকে। কারা নেপথ্যে ছিল, কারা প্রমাণ নষ্ট করেছিল প্রকাশ্যে আসুক।' 

এদিকে, আজ কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি। আদালতের নির্দেশমতো CBI-এর আজ কেস ডায়েরি পেশ করার কথা রয়েছে। নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি। প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল CBI। 'অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা?' প্রশ্ন তুলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'হাসপাতালে জাল ওষুধ, দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে', ওই দিনই আর জি কর-কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন নিহত চিকিৎসকের মা।

যদিও এই বিরোধীতার মাঝেই পর পর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং নেতারা। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হননি, ভয়ও পাননি। যত হেনস্থা করা হবে, তত তিনি গর্জে উঠবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget