এক্সপ্লোর

Mamata on Covid19: ভাই তো কী হয়েছে! কোভিড বিধি ভাঙায় বাবুনকে প্রকাশ্যেই তিরস্কার মমতার

Mamata on Covid19: মমতা বলেন, ‘‘মনে রাখবেন, আমি খুব স্পষ্টবাদী। আগে ঘর সামলানো উচিত বলে মনে করি।’’

কলকাতা: বরাবর স্পষ্টবাদী তিনি। রাখঢাক করা একেবারে ধাতে নেই তাঁর। তাই বাড়ির লোক ভুল করলেও, ছেড়ে কথা বলেন না। রাজ্যবাসীকে কোভিড (COVID-19) নিয়ে সতর্ক করতে গিয়ে এ বার এমনই বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মমতা জানিয়েছেন, স্ত্রীর কোভিড হওয়া সত্ত্বেও বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন তাঁর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় (Babun Banerjee)। তাঁকে তিরস্কার করতে ছাড়েননি তিনি।

পরিবারে কারও করোনা হলে, সকলেরই নিভৃতবাসে থাকা উচিত বলে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন (Nabanna) থকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে প্রকাশ্যেই ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে শোনা যায় তাঁকে। মমতা বলেন, ‘‘স্ত্রীর করোনা হয়েছে, অথচ স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ভাবছে, আমার তো হয়নি! আমি বাইরে মিশতেই পারি। এটা অন্যায়। বাড়িতে কারও করোনা হলে, বাকিদেরও নিভৃতবাসে থাকা উচিত। তা নইলে সকলে বিপদে পড়বেন।’’

এর পরই নিজের পরিবারের প্রসঙ্গ টেনে আনেন মমতা। বলেন, ‘‘আমার বাড়িরই এক জন এমন করেছে। খুব আহত হয়েছি আমি। আমার ভাইয়ের স্ত্রীর করোনা হয়েছে. কিন্তু বাবুন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা পছন্দ করি না। মনে রাখবেন, আমি খুব স্পষ্টবাদী। আগে ঘর সামলানো উচিত বলে মনে করি। কাল ওকে বারণ করে দিয়েছি। বলেছি, কারও সঙ্গে দেখা করতে যেতে হবে না।’’

আরও পড়ুন: Mamata on Vaccine : রাজ্যের ৪০ শতাংশ মানুষ এখনও দ্বিতীয় ডোজ পায়নি, আমাদের আরও ভ্যাকসিন দরকার, বললেন মুখ্যমন্ত্রী

করোনা নিয়ে সতর্ক করতে গিয়ে এ দিন মমতা জানান, রোগের প্রভাব মারাত্মক  না হলেও, এই মুহূর্তে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে করোনা। বাড়ির এক জন সংক্রমিত হলে, বাকি সদস্যরা তো বটেই, আশেপাশের লোকেরাও আক্রান্ত হচ্ছেন। তাই অন্তত সাত দিন নিভৃতবাসে থাকার কথা বলেছেন তিনি। একই সঙ্গে করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন। মমতা জানান, জ্বর-সর্দি হলেই তা করোনা, এমনটা নয়। জেঙ্গি, ম্যালেরিয়াও হতে পারে। টানা তিন দিন জ্বর থাকলে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এর আগে, মমতাও করোনায় আক্রান্ত বলে খবর উঠে এসেছিল। পরে যদিও তা ভুল বলে প্রমাণিত হয়। এ দিন মমতা জানান, তাঁর করোনা হলে সকলেই জানেত পারবেন। এ নিয়ে রাখঢাক করার মানুষ নন তিনি। গোটা বিশ্বের হচ্ছে, নিজের হলে তা গোপন রাখতে যাবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget