এক্সপ্লোর

Mamata Banerjee: মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম, বিবেকানন্দেই আস্থা, জানালেন মমতা

Swami Vivekananda: বুধবার প্রকাশ্য সভায় গঙ্গা আরতি, গঙ্গাসাগর মেলা নিয়ে কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের থেকে অনুপ্রেরণা নিতে দেখা গেল মমতাকে।

কলকাতা: ধর্মীয় ভেদাভেদ মানেন না তিনি, বিশ্বাস করেন শুধুমাত্র মানবধর্মে, আরও একবার জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) যে হিন্দুধর্মে বিশ্বাস করতেন, তাকে বিশ্বাস করেন তিনি। মহাপুরুষেরা সকলেই মানবধর্মকে সবকিছুর থেকে এগিয়ে রেখেছেন। তিনিও মনে করেন, মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম, জানালেন মমতা। 

বিবেকানন্দের হিন্দুধর্মেই বিশ্বাস করেন, জানালেন মমতা

বুধবার প্রকাশ্য সভায় গঙ্গা আরতি, গঙ্গাসাগর মেলা নিয়ে কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের থেকে অনুপ্রেরণা নিতে দেখা গেল মমতাকে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। ওই দিনই কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতির ব্যবস্থাপনার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন মমতা। আর সেই মঞ্চেই স্বামী বিবেকানন্দের অনুপ্রেরমার কথা শোনা যায় তাঁর মুখে। 

আরও পড়ুন: Mamata Banerjee: চিড়িয়াখানায় বাঘের এসি বসানো খাঁচাও তাঁর তৈরি, জানালেন মমতা

এ দিন মমতা বলেন, "স্বামী বিবেকানন্দ এমন মানুষ ছিলেন, যিনি নিচু জাতের মানুষের বাড়িতে গিয়ে তামাক সেবন করে দেখেছিলেন, জাত যায় কিনা। তিনি এমন মানুষ ছিলেন, যিনি বলতেন, ঐক্যই শক্তি, বিভাজনই পতনের কারণ। ১০০ শতাংশ ব্যর্থ হলে, ১ হাজার বার চেষ্টার কথা বলতেন। 'তরুণের স্বপ্ন' বইটি আমার খুব প্রিয়। মুখস্থও বলতে পারেন।"

মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম, বললেন মমতা

মমতা আরও বলেন, "মহৎ মানুষেরা চিরকাল বেঁচে থাকেন, তাঁদের মনন, চিন্তনের মাধ্যমে। আমরা সেই হিন্দুধর্মে বিশ্বাস করি, যার প্রবক্তা বিবেকানন্দ, রামকৃষ্ণ পরংহংস। রামকৃষ্ণ বলতেন, সর্বধর্ম সমন্বয়ের কথা। মাকে কেই আম্মা বলেন, কেু বলেন মা, কেউ আবার মাদার। পার্থক্য শুধু এইটুকুই। তার বেশি নয়। এর থেকে বড় কথা কেউ কখনও বলেছেন! একই কথা বলেছেন রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, ভগৎ সিংহ, মৌলানা আজাদ, ক্ষুদিরামরা। সকলেই একটিই কথা বলেছেন, মানবিকতা। মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম। তার চেয়ে বড় কিছু নয়। যিনি সব ধর্মকে ভালবাসেন, তিনিই মানুষ।"

এ দিন মমতাকে বলতে শোনা যায়, "দিঘা আর আগের সেই দিঘা নেই। সাত কিলোমিটার সেতু তৈরি করে দিয়েছি আমরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার গড়ে দিয়েছি, যাতে শিল্পপতিরা এসে থাকতে পারেন, আবার দেখতে পারেন সমুদ্রই। দিঘায় জগন্নাথ মন্দিরও করছি আমরা। হয়ত অত বড় হবে না। ওটা আসল। তবে যাতে আমাদের লোকজন স্নান করতে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন, তার জন্য়ই ব্যবস্থা।"

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget