এক্সপ্লোর

Mamata Banerjee: 'মা-বোনেদের প্রয়োজন, তাই বিধবাভাতা প্রাপকরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পাবেন', ঘোষণা মমতার

Lakshmir Bhandar: বুধবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে সরকারি সিদ্ধান্তেই সিলমোহর দিতে শোনা যায় মমতাকে। 

কৃষ্ণনগর: পুনরায় 'দুয়ারে সরকার' (Duare Sarkar) শুরু হতেই ঘোষণা হয়েছিল। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) জানিয়ে দিলেন যে, স্বামীহারা মহিলা, যাঁরা বিধবা ভাতা পান, তাঁরাও 'লক্ষ্মীর ভাণ্ডা'র (Lakshmir Bhandar) প্রকল্পের আওতায় টাকার জন্য আবেদন করতে পারবেন। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থকে সরকারি সিদ্ধান্তেই সিলমোহর দিতে শোনা যায় মমতাকে। 

বিধবা ভাতা পেলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদনের আর্জি মমতার

এ দিন মমতা বলেন, "যদি কারও রেশন কার্ড না থাকলে, স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে থাকলে, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে থাকলে, নাম লেখান। দুয়ারে সরকার শুরু হয়েছে আবার। আজই গিয়ে নাম লেখান। আগে নিয়ম ছিল, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তাঁরা বিধবা ভাতা পাবেন না। কিন্তু আমি করে দিয়েছি, আমার মায়েরা, দিদিরা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার, দুই-ই পাবেন। তাঁদের প্রয়োজন এটা। ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করতে পারেন,. তার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করা হয়েছে।"

আরও পড়ুন: ভোট এলেই এনআরসি ঢোকে মাথায়, বাংলা ভাগের চেষ্টা বিজেপি-র, নদিয়ায় বললেন মমতা

'দুয়ারে সরকার' শিবিরে গিয়ে আবেদন জানানোর আর্জি মমতার

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ঘোষণা মতোই নতুন করে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির। এ বার নতুন পরিষেবাও যুক্ত হয়েছে একাধিক। আর তার ঘোষমাতেই বিধবা ভাতা প্রাপকদের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে টাকা পাওয়ার বিষয়টি জানানো হয়। জানানো হয় যে, স্বামীহারা যা সমস্ত মহিলা বিধবা ভাতা পান, এখন থেকে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের আওতাতেও টাকা পেতে আর্জি জানাতে পারবেন তাঁরা।  এ দিন সে কথাই ফের ঘোষণা করলেন মমতা। আজই গিয়ে আবেদন করতে আর্জি জানালেন সকলকে।

অর্থের অভাবে বাংলার সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালাতে সমস্য়ায় পড়ছে বলে খবর উঠে এসেছে। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়ায় আগামী দিনে সরকারি কর্মীদের বেতনও দিতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এ দিন মমতা জনান, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। কিন্তু তিনি যেমনন করেই হোক তাঁদের আয়ের ব্যবস্থা করে দেবেন। নদিয়ার মানুষের জন্য কিছু করেনি বিজেপি, শুধু ভুল বুঝিয়ে, মিথ্যে বলে ভোট নিয়ে গিয়েছে বলেও এ দিন মন্তব্য করেন মমতা।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget