এক্সপ্লোর

Mamata Banerjee : জ্যোতিপ্রিয়কে ধমক, প্রতিমন্ত্রীদের গুরুত্ব বাড়ালেন মুখ্যমন্ত্রী

Minister Meet : মন্ত্রিসভার অন্য সদস্যদের মুখ্যমন্ত্রী বলে দেন, নতুন কোনও প্রকল্পের প্রস্তাব দেবেন না। যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলি শেষ করার দিকে মন দিন। 

সুমন ঘরাই, হাওড়া : রাজ্যের প্রতিমন্ত্রীদের গুরুত্ব বাড়ল। এবার থেকে প্রতিমন্ত্রীদের সুনির্দিষ্ট কাজ দেওয়া হবে। সূত্রের খবর, নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধমকও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিয়োগে দুর্নীতির অভিযোগে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরে, মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, পূর্ণমন্ত্রীদের পাশাপাশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে প্রতিমন্ত্রীদেরও। সুনির্দিষ্ট করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের কাজ।

নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার বৈঠকে প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধু সাইট ভিজিট করলেই চলবে না! এরপর মন্ত্রিসভার অন্য সদস্যদের মুখ্যমন্ত্রী বলে দেন, নতুন কোনও প্রকল্পের প্রস্তাব দেবেন না। যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলি শেষ করার দিকে মন দিন। 

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ও ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য আশাবাদী, এর ফলে বিপুল বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের রেশন ব্যবস্থা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভায় রদবদলের পর, বৃহস্পতিবারই প্রথমবার মন্ত্রিসভার বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিন ইমেজ বজায় রাখতে হবে, রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mama Banerjee)। মন্ত্রীদের উদ্দেশে তিনি জানিয়েছেন, ‘পাইলট কার (Pilot Car), লাল বাতি (Red Beacon) ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী। জেলা থেকে কোনও মন্ত্রী কলকাতায় এলেও পাইলট কার নয়’।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই রাজ্য মন্ত্রিসভায় নতুন আট জন মন্ত্রীর অন্তর্ভুক্তি হয়েছে। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। তাঁদের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। মমতার মন্ত্রিসভা থেকে বাদ পড়েন, হুমায়ুন কবীর  সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী। 

আরও পড়ুন- পাইলট কার, লাল বাতি ব্যবহারে নিষেধ, ক্লিন ইমেজ বজা রাখতে মন্ত্রীদের বার্তা মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget