এক্সপ্লোর

Mamata Banerjee: 'চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না', বললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Update: 'মহারাষ্ট্র ভেঙে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, বাংলার দিকে নজর দিয়েছে। অত সস্তা নয়। বাংলাকে ভাঙতে হলে লড়তে হবে, বাংলা ভয় পাবে না।'

কলকাতা: গত সপ্তাহে ২২ জুলাই সকাল থেকে জেরা। এরপর ২৩ তারিখ ভোরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই থেকে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহেই আজ টিটাগড়ে (Titagarh) এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। মঞ্চ থেকে বললেন, 'চব্বিশে বিজেপি আসবে না, আসবে না, আসবে না।'

টিটাগড় থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'একটা বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনও কারও ভুল হতে পারে। কেউ ভুল করলে অ্যাকশন  নেওয়া হবে। দোষ প্রমাণিত হলে শাস্তিও হবে।’

এরপরেই তাঁর মন্তব্য, ‘২১ জুলাইয়ের সভার পর ২২ তারিখেই কেন পদক্ষেপ নেওয়া হল? ভোর রাতে কেন হানা? এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। টাকা লুঠ করে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। এটা দেশের গণতন্ত্রের পক্ষে ভাল নয়। আর কথা বলতে গেলেই সকলকে সাসপেন্ড। আর কোনও কাজ নেই। খালি তিন-চারটে এজেন্সিকে দিয়ে সরকারকে জব্দ করছে।'

মুখ্যমন্ত্রীর একের পর এক হুঙ্কার, 'মহারাষ্ট্র ভেঙে ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, বাংলার দিকে নজর দিয়েছে। অত সস্তা নয়। বাংলাকে ভাঙতে হলে লড়তে হবে, বাংলা ভয় পাবে না। ব্রিটিশরাও এমন অত্যাচার করত না, এই ত্রাস ছিল না। ২০২৪-এ বিজেপি আসবে না। কী অঙ্ক, কীভাবে হবে বলতে পারব না, তবে আসবে না।'

আরও পড়ুন: Partha Chatterjee 'Scam' Update : এবার নজরে বেহালায় পার্থর কাচ ঢাকা রাস্তা দখল করা অফিস ! এলাকায় চাঞ্চল্য

রাজ্যে বিনিয়োগ প্রসঙ্গে মমতা

'১৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হচ্ছে রাজ্যে। বাম আমলে হিন্দুস্থান মোটরকে অনেকটা জমি দেওয়া হয়। ৭০০ একর জমি বিনা কারণে খালি পড়ে রয়েছে। প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণ করবে রাজ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য। দেউচা পাঁচামির কয়লা উঠলে সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে। তাজপুর বন্দর তৈরিতেও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। অন্ডালে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হবে। অশোকনগরে ওএনজিসি খনিজ তেল ও গ্যাস উত্তোলন করছে।' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget