এক্সপ্লোর

Mamata Banerjee : 'হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে' I.N.D.I.A জোটের মুখ হিসেবে নিজেকে তুলে ধরলেন মমতা ?

Opposition I.N.D.I.A. : ৪২ আসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসাবে মেনে নেবেন 'INDIA' জোটের শরিকরা ?

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সনৎ ঝা শিলিগুড়ি : উনিশে ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসছেন INDIA জোটের নেতারা। তার আগে, আজ শিলিগুড়িতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benrjee)। তিনি বলেন, বাংলাই লিড করবে, বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে। 'হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে' বলেই বার্তা মুখ্যমন্ত্রীর।

শিলিগুড়ির সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'আমাদের বাংলাই লিড করবে। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে।' আগামী মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। তার আগেই কি নিজেকে 'INDIA' জোটের মুখ হিসাবে তুলে ধরার বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? এবার কি 'INDIA' জোটের 'স্বঘোষিত' মুখ হিসাবে নিজেকে তুলে ধরলেন তিনি ? ৪২ আসন বিশিষ্ট বাংলার শাসক দলের প্রধান নেত্রীকে জোটের মুখ হিসাবে মেনে নেবেন 'INDIA' জোটের শরিকরা ?

কংগ্রেসের নেতৃত্ব মানতে ইন্ডিয়া জোটের একাধিক শরিকেরই কম-বেশি আপত্তি ছিল ! ৩ রাজ্য়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর অনেক শরিকই মুখ খুলতে শুরু করেছে। তার মধ্য়ে সর্বাগ্রে তৃণমূল। ভোটের ফল বেরোনোর পর মুখ্য়মন্ত্রী বলেন, এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়। মানুষ বিজেপির বিরুদ্ধে। বিজেপি বিরোধীদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা ঠিকঠাক হলে, এই ফল হত না। আর এরপরই মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম (Siliguri Kanchungungha Stadium) থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়।

মুখ্যমন্ত্রী বলেছেন, 'সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা। বাংলা যেটা করছে সেটা দেশে এখন কেউ কেউ ভাবছে। সেই জন্যই আমাদের বাংলাই লিড করবে। হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে। বাংলা থেকে গোটা দেশকে নেতৃত্ব দেবে।' যা নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কটাক্ষ, 'বাংলা তো লিড সব সময়ই করছে, দুর্নীতিতে লিড করছে, হিংসায়, রাহাজানিতে লিড করছে। যে বাংলা একদিন সারা দেশকে লিড করত, আর্থিক দিক থেকেও এগিয়ে ছিল, শিক্ষা দীক্ষা-স্বাস্থ্যে এগিয়ে ছিল, সে এখন ভিখিরি হয়ে গেছে।'

সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। নরেন্দ্র মোদির উল্টোদিকে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী। একদা রাহুল গান্ধী সম্পর্কে কটাক্ষের সুর শোনা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের গলায়। শেষ অবধি কে হবে ইন্ডিয়া জোটের মুখ ? আদৌ কি কোনও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে পারবে তারা ?

আরও পড়ুন- গোপন ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল যুবকের ! বেহালায় তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget