এক্সপ্লোর

Mamata Banerjee: বগটুইকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হবে: মমতা

Birbhum News: বগটুই গ্রামের স্বজনহারাদের একাংশ মিহিলাল শেখ সহ কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে।

বীরভূম: বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসাবে গড়ে তুলবে রাজ্য সরকার। কলকাতা ফেরার সময় রামপুরহাট স্টেশনে আশিস বন্দ্যোপাধ্যায়কে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বগটুই গ্রামের স্বজনহারাদের একাংশ মিহিলাল শেখ সহ কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে। বগটুই গ্রামে ১০ জনকে নৃশংসভাবে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে।

এদিকে এবার দল ছাড়লেন বগটুইয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সৈয়দ রিয়াজুল হক। শারীরিক অসুস্থতার জন্য়ই এই সিদ্ধান্ত বলে দাবি দলত্যাগী নেতার। গত বছর মার্চে সংখ্যালঘু অধ্যুষিত বগটুই গ্রামে ঘটেছিল হাড়হিম করা হত্যাকাণ্ড। ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। ২৫ এপ্রিল, সিউড়িতে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে রামপুরহাটের ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ রিয়াজুলকে বগটুইয়ের দায়িত্ব দেওয়া হয়। আর তার একমাস কাটতে না কাটতে সেই তৃণমূল নেতা পদত্যাগ করলেন।

বিজেপির দাবি, CBI-ED যেভাবে তদন্ত চালাচ্ছে, তাতে তৃণমূলের অনেকেই ভয় পাচ্ছে। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'ইডি সিবিআই যেভাবে নেমেছে। তাতে আপন প্রাণ বাঁচা বলে অনেকেই পালাবে। তৃণমূল দলটাই থাকবে না। আর বগটুইয়ের দায়িত্ব পেয়েই বুঝেছিলেন তাঁকে বলির পাঁঠা করা হয়েছে।'যদিও দলত্যাগী তৃণমূল নেতার দাবি, শারীরিক অসুস্থতার জন্য সময় দিতে না পারায় দল ছেড়েছেন। রিয়াজুল হক বলেন, 'আমি আমার পারিবারিক অসুবিধা ও শারীরিক অসুস্থতার জন্য দল কে সময় দিতে পারছি না।' এই বিষয়ে তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি বলেন, 'দল ছাড়ায় প্রভাব পড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করেন সবাই।'

গত ২১ মার্চ বগটুই হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে স্বজনহারার বাড়িতে ঢুকতে গিয়ে, পরিবারের সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেদিনই শুভেন্দু অধিকারীর মিছিলে দেখা যায় স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখকে। এরপর ১৪ এপ্রিল সিউড়িতে অমিত শাহর সভাতেও এসেছিলেন মিহিলাল শেখ। তাঁর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এবার বগটুই গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার কথা বললেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার সময় রামপুরহাট স্টেশনে আশিস বন্দ্যোপাধ্যায়কে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আশিস বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার পরে বগটুই গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন।

আরও পড়ুন: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget