এক্সপ্লোর

Mamata Banerjee: এমন করলেই বরখাস্ত সরকারি কর্মীরা! কী হুঁশিয়ারি মমতার?

West Bengal Government: প্রয়োজনে শনি-রবিবারও আসতে হবে অফিস, যখন-তখন ছুটি নেওয়াও যাবে না

সুমন ঘড়াই, কলকাতা: প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কাজ করার বার্তা দিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। কাজ না করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিলেন।

২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচি চলবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। তারপরেই এই বৈঠক ডেকেছেন তিনি। বুধবার বিকেলের এই বৈঠকে সব দফতরের সচিব এবং জেলাশাসকরা উপস্থিত ছিলেন। ছিলেন এসপি-রাও। 

সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে। সরকারি কর্মীদের মন দিয়ে কাজ করতে হবে বলে জানান তিনি। প্রয়োজনে শনি ও রবিবার দফতরে আসতে হতে পারে। এমনকী যখন তখন ছুটি নেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে জেলাশাসক ও বিভিন্ন দফতরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন তিনি বলেছেন, 'আমি খুব কড়া। আমার কাছে খবর আসছে অনেকেই কাজ নিয়ে অসহযোগিতা করছেন। এমন করা যাবে না। ঠিকমতো কাজ না করলে সার্ভিস রুল ৫৬ অনুয়ায়ী টার্মিনেট করা হবে।'

সরকারি পরিষেবায় ঢিলেমির বিরুদ্ধে বরাবরাই কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা যাতে সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তা নিয়ে প্রথম থেকেই একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। প্রথমবার ক্ষমতায় এসেই নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা বা সরকারি দফতরের কোনও কাজ যাতে হয়ে যায় তার উপর জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বাধীন সরকার একাধিক সময়ে একাধিক ধরনের প্রকল্প শুরু করেছে।  সেই প্রকল্পগুলি যাতে সময়ের মধ্যে প্রাপকরা পেয়ে যায় তা নিয়েও বারবার পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তাঁকে। অনেকসময় প্রশাসনিক সভা থেকে বা সরকারি প্রকল্প বিলির সভা থেকে মুখ্যমন্ত্রীকে ঠিকমতো পরিষেবা দিতে বলতে দেখা গিয়েছে। এবার ফের মুখ খুললেন তিনি। এতদিন পর্যন্ত যে কোনও নির্বাচনে তৃণমূলের প্রচারের মূল হাতিয়ার থেকেছে সরকারি পরিষেবার তালিকা, সামনেই লোকসভা ভোট, সেখানেও উন্নয়নের খতিয়ান ও প্রকল্পের তালিকাই প্রচারের হাতিয়ার হতে পারে। ফলে তার আগে যতটা সম্ভব দ্রুত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য দ্রুত কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এখন সরকারি কর্মীদের একটি বড় অংশ বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করছেন। ইতিমধ্যে ডিএ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মীদের একটি অংশের বিরোধ এখন তুঙ্গে। এই মন্তব্যের পরে কি বিরোধ আরও বাড়বে?   

আরও পড়ুন: বামঘাঁটি কেরলে মোদির রোড-শো! উপচে পড়ল ভিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget