এক্সপ্লোর

Mamata Banerjee:সংখ্যালঘু উন্নয়ন দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী, সরলেন রব্বানি

State Cabinet:গোলাম রব্বানিকে পাঠানো হল উদ্যান পালন দফতরে।


সুমন ঘড়াই, কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। এবার থেকে সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। গোলাম রব্বানিকে পাঠানো হল উদ্যান পালন দফতরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল।

কেন বদল?
দলীয় সংগঠনের পর এবার, কি সাগরদিঘিতে পরাজয়ের আঁচ এসে পড়ল রাজ্য মন্ত্রিসভাতেও? সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রীর পদ থেকে সরানো হল গোলাম রব্বানিকে। তার বদলে সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী। গতবছরের ২৯ ডিসেম্বর, সাগরদিঘির তৃণমূল বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু হয়। সেই আসনেই হয়েছিল উপনির্বাচন। কদিন আগেই হওয়া সেই উপনির্বাচনে ৬৮ শতাংশ সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূলের ভরাডুবি হয়েছে। ভোটের ফল বেরনোর পরে যা তথ্য় সামনে এসেছে তাতে দেখা দিয়েছে মাত্র ২ বছরের ব্যবধানে সাগরদিঘিতে তৃণমূলের ভোট কমেছে প্রায় ১৬ শতাংশ। বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন বাম ও কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। তারপর থেকেই হারে কারণ নিয়ে অন্তর্দ্বন্দ্ব শুরু করেছিল তৃণমূল। সেই সময়েই হারের কারণ হিসেবে নানা দিক উঠে এসেছিল। মাত্র ২ বছরের মাথায় হঠাৎ করেই সাগরদিঘিতে এত জনসমর্থন কমে যাওয়া তৃণমূলের জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এই অবস্থায়, সম্প্রতি, কালীঘাটে তৃণমূলের বৈঠকেও উঠে এসেছে সাগরদিঘিতে হারের প্রসঙ্গ। সূত্রের দাবি, ওই বৈঠকে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি হাজি নুরুল ইসালামকে উদ্দেশ্য করে তৃণমূলনেত্রী বলেছিলেন যে তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তিনি। জেলা সফরে কেন তাঁর এত খামতি। কেন তিনি জেলা সফরে যাননি? সেই প্রশ্নও করা হয়েছিল। তারপরেই দলের সংখ্যালঘু সেলের সভাপতির পদ থেকে হাজি নুরুল ইসালামকে সরিয়ে তাঁকে চেয়ারম্যান করা হয়। সংখ্যালঘু সেলের সভাপতি করা হয় মোশারফ হোসেনকে। এবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রীর পদ থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে গোলাম রব্বানিকে সরিয়ে উদ্যানপালন দফতরের প্রতিমন্ত্রী করা হল। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন: সংসদের আর্জিতেই কি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র সহজ এবার, সভাপতির মন্তব্যে বিতর্ক

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget