এক্সপ্লোর

Mamata Banerjee: জেলার মধ্যে দূরত্ব কমছে, তলিয়ে যাচ্ছে জমি, বাড়িঘর, নদীর ভাঙন নিয়ে মোদিকে চিঠি মমতার

Narendra Modi: মোদিকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, গঙ্গা এবং পদ্মা নদীতে ভাঙনের ফলে প্রচুর ক্ষতি হচ্ছে বাংলার।

সুমন ঘড়াই, কলকাতা: গঙ্গা-পদ্মা ভাঙন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি। চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে মমতা জানিয়েছেন, ভাঙনের ফলে ক্ষতি হচ্ছে রাজ্যের। চাষের জমি, বাড়িঘর তলিয়ে যাচ্ছে গঙ্গাগর্ভে (River Erosion)। অবস্থি খতিয়ে দেখতে জলশক্তি মন্ত্রককে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।

গঙ্গা-পদ্মা ভাঙান নিয়ে মোদিকে চিঠি দিলেন মমতা

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর তারিখে স্বাক্ষরিত মোট তিন পাতার চিঠি মোদিকে পাঠিয়েছেন মমতা। তাতে গঙ্গা এবং পদ্মার ভাঙনই মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে। মমতা জানিয়েছেন, এ নিয়ে জলশক্তি মন্ত্রককে আগেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাতেও যে সুরাহা হয়নি, তার ইঙ্গিত মিলেছে মমতার চিঠিতে। এতে বাংলার প্রচুর ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

মোদিকে লেখা চিঠিতে মমতা জানিয়েছেন, গঙ্গা এবং পদ্মা নদীতে ভাঙনের ফলে প্রচুর ক্ষতি হচ্ছে বাংলার। বিশেষ করে, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে প্রচুর চাষের জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বাস্তুভিটে, বাস্তুজমি, ঘর-বাড়ি সব তলিয়ে যাচ্ছে। তাতে প্রবল ক্ষতি হচ্ছে। বিশেষ করে ওই তিন জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

আরও পড়ুন: Cow Smuggling Case : গরুপাচার মামলায় এবার অনুব্রতকে গ্রেফতার ইডি-র

ফুলহারা নদীর কথাও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। নদীর ভাঙনে দুই জেলার মধ্যেকার দূরত্ব লাগাতার কমছে বলে জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, ভাঙনের ফলে জাতীয় সড়কও প্রভাবিত হচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে,ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হবে। বিঘ্নিত হবে কৃষিকাজ। জনজীবনে বিপর্যয় নেমে আসবে। 

নদীর ভাঙনে বাংলার অসীম ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন মমতা

চিঠিতে মমতা আরও জানিয়েছে, বাংলা নদী দ্বারা পরিবেষ্টিত রাজ্য। ফারাক্কা ব্যারেজ তৈরির লক্ষ্যই ছিল যে, গঙ্গার ৪০ হাজার কিউসেক জল ভাগীরথী-হুগলি নদীতে নিয়ে গিয়ে ফেলা।  তাতে কলকাতা বন্দরের নাব্যতাও বজায় থাকত। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে নদীগর্ভের নাব্যতা কমে যাচ্ছে। তাতে জল উপচে পড়ছে। ভাঙন ধরছে নদীর পাড়ে। শুধু বাংলা নয়, নদীপথে সংযুক্ত বিহারেও একই পরিস্থিতি বলে জানিয়েছেন মমতা।

নদীর ভাঙন নিয়ে এর আগেও কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মমতা। বর্ষার সময় প্রতি বার বন্যা পরিস্থিতি দেখার জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করেছিলেন। জানিয়েছিলেন, নদীর পলি সরানোয় নিঃস্পৃহ কেন্দ্রীয় সরকার। নদীর পাড়ের ভাঙন রোখার কথা জানিয়ে বার বার চিঠি দিলেও কাজ হয়নি। এ বার সরাসরি তা নিয়ে মোদিকে চিঠি দিলেন তিনি।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget