এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সাঁই বাবা মন্দিরে হাওড়ার তৃণমূল নেতা

Puja For Mamata Recovery: মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সাঁই বাবা মন্দিরে ছুটে গেলেন হাওড়ার যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র এবং অন্যরা..

ভাস্কর ঘোষ, হাওড়া: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) আরোগ্য কামনায় মন্দিরে প্রার্থনা তৃণমূল নেতাদের (TMC Leader)। মূলত বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। গতকাল সন্ধেয় মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে নিয়ে আসা হয়। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে।  এরপরেই দিকে দিকে চলছে মুখ্যমন্ত্রীর  সুস্থ কামনায় পুজো- প্রার্থনা। তাঁর দ্রুত আরোগ্য কামনায় এবার গভীরে রাতে সাঁই বাবা মন্দিরের ছুটে এলেন হাওড়ার যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র এবং অন্যান্যরা। ঠাকুরের কাছে করজোড়ে সকলেই প্রার্থনা জানিয়েছেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুক তাঁদের, মমতাময়ী মা।'

মুখ্য়মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা

 লোকসভা ভোটের দোরগড়ায় আচমকা এমন ঘটনায় চিন্তা বেড়েছে শাসকদলের অন্দরেও।  অতীতে একাধিকবার আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। সেসময়ও তাঁর অনুরাগীরা মন্দিরে পুজো দিয়েছিলেন। পাশাপাশি মুখ্য়মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাহুল গাঁধী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আরোগ্য কামনা করেছেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী, মহম্মদ সেলিম থেকে অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্টালিন, নবীন পট্টনায়েকরা। 

'মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল..'

গতকাল, মেডিক্য়াল বুলেটিনে এসএসকেএমের ডিরেক্টরের মন্তব্য় ছিল,'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি', এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের।

আরও পড়ুন, উনি রাজ্যের এক নম্বর ব্যক্তি, কীভাবে চোট পেলেন ? তদন্ত করা উচিত : দিলীপ

'পিছন থেকে ধাক্কা..' ?

পিছন থেকে ধাক্কার জেরে পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। মেডিক্য়াল বুলেটিনে এই বিস্ফোরক মন্তব্য় করলেন, SSKM-এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়।যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কে ধাক্কা মারল মুখ্য়মন্ত্রীকে? মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ  কাজরী বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা ঠিক বলতে পারছি না এখনও। তবে, কিছু একটা ধাক্কা লেগেছে এরকম শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, পিছন থেকে ধাক্কার ফলে পড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget