এক্সপ্লোর

Dhupguri Poll 2023: ধূপগুড়িতে BJP প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি

BJP in EC: ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগের ইস্যতে অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি। কী দাবি বিজেপির ?

জলপাইগুড়ি: ধূপগুড়িতে বিজেপি প্রার্থীকে হুমকির অভিযোগ, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি। মূলত এদিন সকালে জুড়াপানি ভূতেরহাট প্রাথমিক বিদ্যালয়ের বুথের দরজার সামনে দাঁড়িয়ে থাকা রাজ্য পুলিশের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী তাপসী রায় (BJP Candidate Tapasi Roy)।

প্রথমে পুলিশ কনস্টেবলের সঙ্গে কথোপকথনে ২০০ মিটারের মধ্যে তাঁদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাপসী রায়ের অভিযোগের পর দরজার সামনে থেকে সরে যেতেও দেখা যায় পুলিশকে। কিন্তু ক্ষণিকেই পট পরিবর্তন। ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আইনের পাঠ শেখান বিজেপি প্রার্থীকে। এবং সরাসরি বলেন, 'অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে যান।' স্বাভাবিকভাবেই এই ঘটনাতেই বিতর্ক মোড় নেয়। এরপরেই অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে বিজেপি।

মূলত, 'বুথের দরজায় দাঁড়িয়ে কেন ভোটারদের স্লিপ দেখছিলেন রাজ্য পুলিশ কনস্টেবল? পুলিশ কনস্টেবলের এই ভূমিকার তীব্র আপত্তি জানান বিজেপি প্রার্থী তাপসী রায়। কমিশনের গাইড লাইডলাইন অনুযায়ী, রাজ্য পুলিশ শুধুমাত্র ভিড় নিয়ন্ত্রণ করবে, পরিচয়পত্র যাচাই করবে না। এরপরই বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার যে ব্যবহার করলেন, তা অত্যন্ত আপত্তিকর। বিজেপি প্রার্থীর সঙ্গে একজন পুলিশ অফিসারের এই আচরণ অত্যন্ত বেমানান। অবিলম্বে ওই অতিরিক্ত পুলিশ সুপারকে ডিউটি থেকে সরিয়ে জেলার বাইরে পাঠানো হোক', অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে দাবি বিজেপির।

উল্লেখ্য, এদিন নির্দিষ্ট সময় মেনেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।

আরও পড়ুন, যাদবপুরের মৃত পড়ুয়ার নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ

বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে।  কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর। 

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget