এক্সপ্লোর

Man Killed by Lynching: বিধাননগরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত ২, উঠে এল স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের নাম

Kolkata News: বিধাননগর দক্ষিণ থানায় আগেই অভিযোগ দায়ের হয়।

হিন্দোল দে, কলকাতা: বিধাননগরে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এবার। গত ১১ অক্টোবর ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই থেকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাতে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর সেটিকে পিটিয়ে খুন হিসেবে দেখছে পুলিশ। (Kolkata News)

আদতে মালদার মালদার মোথাবাড়ির বাসিন্দা ৪৫ বছর বয়সি গৌতম প্রামাণিক। কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত ভিআইপি নগরে পরিবারেকে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। গৌতমের ছেলে বাবিন প্রামাণিক বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে জানিয়েছেন, গত ১১ অক্টোবর রাতে একটি গাড়ি ভাড়া করে, চালককে নিয়ে সল্টলেকে এক স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের বাড়িতে গিয়েছিলেন। মূলত পথকুকুরদের খাওয়ানোর কাজ করে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। গৌতমও সেই কাজে যুক্ত ছিলেন। (Man Killed by Lynching)

পরিবারের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের বাড়ির কাছে পৌঁছলে, সেখানে একটি অটোতে চারজন বসেছিলেন। ওই চারজনের মধ্যে স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের গাড়ির চালকও ছিলেন। গৌতমের ছেলের দাবি, এত মারধর করা হয় তাঁর বাবাকে যে মাথার সামনে ও পিছনে গভীর ক্ষত তৈরি হয়। 

১১ তারিখেই আহত অবস্থায় গৌতমকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন সেখানেই চিকিৎসা চলছিল। কিন্তু শনিবার রাত ১০টা নাগাদ মারা যান গৌতম। এই ঘটনায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে। কিন্তু কেন পিটিয়ে মারা হল গৌতমকে? পরিবারের দাবি, কুকুরকে খাওয়ানোর খরচ বাবদ ওই স্বেচ্ছাসেবী সংস্থার মালকিনের কাছ থেকে গৌতম ৬০-৭০ হাজার টাকা পেতেন। সেই টাকা দীর্ঘদিন ধরে দিচ্ছিলেন না ওই মহিলা। 

শুধু তাই নয়, ওই মহিলার পাশাপাশি, তাঁর গাড়ির চালক ও বাকিরাও গৌতমের কাছ থেকে প্রায়শই টাকা ধার চাইত, মদ্যপানের খরচ চাইত বলে অভিযোগ। সেই টাকা দিতে না চাওয়াতেই তাঁকে মারধর করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা পরিবারের। এই ঘটনায় ১৪ অক্টোবর বিধাননগ থানা লিখিত অভিযোগ দায়ের হয়। সেই সময় খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছিল। সেই সময় দুই জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল গৌতম মারা যাওয়ায়, ওই মামলাকে খুনের মামলা হিসেবে দেখছে পুলিশ। সেই মতো তদন্ত শুরু হয়েছে। কেন এই হামলা হল, নেপথ্য কারণ কী, তা জানার চেষ্টা চলছে। ঘটনায় যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজও চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget