এক্সপ্লোর

Maternity Death: প্রসূতি মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, তীব্র উত্তেজনা এম আর বাঙুরে

Agitation In M R Bangur: প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল হাসপাতালের (hospital)বিরুদ্ধে। পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে এর মধ্যেই।

ঝিলম করঞ্জাই, কলকাতা: প্রসূতি মৃত্যুকে (maternity death) কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে (m r bangur) উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির (medical negligence) অভিযোগ উঠল হাসপাতালের (hospital)বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, বুধবার হাসপাতালে ভর্তি হন মধ্যমগ্রামের বাসিন্দা ২৭ বছরের নবনীতা দাস। ৭ জুলাই সন্তানের জন্ম দেন। আজ সকালে মৃত্যু হয় তাঁর। এর পরই ক্ষোভে ফেটে পড়ে নবনীতার পরিবার। হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কী অভিযোগ?

   মৃতার পরিবারের দাবি, ৭ জুলাই অর্থাৎ যে দিন সন্তান প্রসব হয় সে দিন প্রথম চিকিৎসকদের বার বার ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। এদিন নবনীতার মৃত্যু হলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের দাবি, তাঁরা এ ব্যাপারে লিখিত অভিযোগ জানাবেন। প্রসূতির মৃত্যু ঘিরে এদিন এতটাই উত্তেজনা ছড়িয়েছিল যে পুলিশের একটি টিমকে আসতে হয় ঘটনাস্থলে। সব শুনে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। হাসপাতালের তরফেও পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু কী কারণে মারা গেলেন নবনীতা সেটা পুরোপুরি না বুঝে কিছু বলা যাবে না বলেই জানিয়েছে হাসপাতাল। 

পরিবারের বক্তব্য 

গত ৭ জুলাই সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রীতিমতো সঙ্কটজনক অবস্থায় ছিলেন নবনীতা দাস। পরিবারের অভিযোগ, তাঁর রক্তচাপ অত্যন্ত বেড়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তাঁকে আলাদা অবজার্ভেশনে রাখা হয়নি। বিকেল তিনটের পর তাঁকে সিসিইউ-তে সরানো হয়। পরিজনদের অভিযোগ, এই ঘণ্টাছয়েক দেরির জন্যই আজকের মর্মান্তিক পরিণতি। গোটা পর্বে স্রেফ চিকিৎসার গাফিলতিই দেখছেন নবনীতার আত্মীয়রা। সব মিলিয়ে বিক্ষোভের আঁচ ছিল এম আর বাঙুরে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে।   

আপাতত মেয়েকে হারিয়ে শোকপ্রকাশের ভাষাটুকুও খুঁজে পাচ্ছেন না নবনীতার বাবা-মা।  

আরও পড়ুন:সাফল্যের ৫০, কেক, মিষ্টিমুখে উদযাপন 'বেলাশুরু' পরিবারের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget