এক্সপ্লোর

Belashuru: সাফল্যের ৫০, কেক, মিষ্টিমুখে উদযাপন 'বেলাশুরু' পরিবারের

Belashuru Celebration: ছবির সাফল্য নিয়ে পরিচালক নন্দিতা রায় বলছেন, 'বেলাশুরু-কে ঘিরে মানুষের এত আবেগ, উচ্ছ্বাসে আমরা আল্পুত।অনেক অপেক্ষার পরে এই ছবিটা মুক্তি পেয়েছে।

কলকাতা: পায়ে পায়ে পঞ্চাশ। 'বেলাশুরু' ৫০ দিন ধরে প্রেক্ষাগৃহে রয়েছে, আর এখনও ভিড় জমাচ্ছেন দর্শকেরা। ছবির সাফল্যের আনন্দ উৎযাপনে নবীনা প্রেক্ষাগৃহে জড়ো হয়েছিল টিম 'বেলাশুরু'। নরম কেকের গায়ে ছুরি চালিয়ে একে অপরকে মিষ্টিমুখ, হাসিমুখে সাফল্য উদযাপনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibproshad Mukherjee), নন্দিতা রায় (Nandita Roy), ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta), সুজয় প্রসাদ মুখোপাধ্যায় (Sujoy Proshad Chatterjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।

ছবির সাফল্য নিয়ে পরিচালক নন্দিতা রায় বলছেন, 'বেলাশুরু-কে ঘিরে মানুষের এত আবেগ, উচ্ছ্বাসে আমরা আল্পুত।অনেক অপেক্ষার পরে এই ছবিটা মুক্তি পেয়েছে। আমরা চাই এই ছবিটা প্রেক্ষাগৃহে ১০০ দিন চলুক। সেই উদযাপনও এভাবেই করতে চাই।'

আরও পড়ুন: Kaushik Ganguly meets Allu Arjun: লন্ডন যাওয়ার পথে কৌশিক গঙ্গোপাধ্যায়-অল্লু অর্জুন সাক্ষাৎ, ছবি পোস্ট অভিভূত পরিচালকের

আর শিবপ্রসাদ? ছবির সাফল্যে খুশি তাঁরাও। শিবপ্রসাদ বলছেন, 'আমরা ২ বছর অপেক্ষা করেছি এই ছবির মুক্তির জন্য। আর ছবি মুক্তির পর দর্শকদের থেকে এই ভালোবাসা পেয়ে আমরা মুগ্ধ। আশা করি এই ছবিকে দর্শক যেমন ভালোবাসা দিয়েছেন, আগামী দিনেও বাকি সমস্ত কাজকে ততটাই ভালোবাসা দেবেন।'

করোনা পরিস্থিতির পরে মনে হয়েছিল মানুষ বোধহয় আর হলমুখী হবেন না। ওটিটি প্ল্যাটফর্মেই অভ্যস্থ হয়ে পড়বেন নতুন ছবি দেখতে। কিন্তু তা যে হয়নি সেটা প্রথম প্রমাণ করে দিয়েছিল 'স্পাইডারম্যান নো ওয়ে হোম' (Spiderman No  Way Home) ছবিটি। দলে দলে মানুষ এসেছিলেন ছবিটি দেখতে। কিন্তু তখনও সন্দেহের মেঘ কাটেনি বাংলা চিত্রপরিচালকদের মন থেকে। অনেকেই মনে করেছিলেন, হলিউড ছবির টানেই ভিড় জমিয়েছেন মানুষ। কিন্তু বাংলা ছবি? তা কী আবার ঘুরে দাঁড়াতে পারবে? 

সেই সন্দেহ প্রথম উড়িয়েছিল 'গোলন্দাজ' (Golondaaj) তারপর 'টনিক' (Tonic)। তারপর 'কিশমিশ' (Kishmish), 'রাবণ' (Ravan), তীরন্দাজ শবর (Tirondaj Sobor), হৃদপিণ্ড (Hridpindo) থেকে শুরু করে 'অপরাজিত' (Aparajito), দলে দলে মানুষ এসেছিলেন, প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছিল। এরপর 'বেলাশুরু' (Belashuru)। এই ছবিকে ঘিরে উত্তেজনা ছিল আর থেকে আশির মধ্যেই। আর প্রযোজনা সংস্থার থেকে দেওয়া হিসেব অনুযায়ী, ১৪ দিনে পশ্চিমবঙ্গে এই ছবি দেখে দেখেছিলেন ৪ লক্ষ দর্শক। কার্যত 'বেলাশুরু' করোনা পরিস্থিতির পরে হলমুখী করল সমস্ত বয়সের দর্শককেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget