এক্সপ্লোর

Mausam Noor Joins Congress : কেন ছাড়লেন তৃণমূল ? যা জানালেন মৌসম...

Congress News: দল পরিবর্তনের কারণ হিসাবে অবশ্য 'বরকত সাহেবের উত্তরাধিকারকে শক্তিশালী' করার কথা বলছেন মৌসম।

নয়াদিল্লি : এমনই এক জানুয়ারিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ছয় বছর পর 'ঘরওয়াপসি' হল মৌসম বেনজির নুরের। কিন্তু, ২০১৯ থেকে ২০২৫, এই সময়ের মধ্যে কী এমন হল যে তাঁকে শিবির পাল্টাতে হল। তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। দল পরিবর্তনের কারণ হিসাবে অবশ্য 'বরকত সাহেবের উত্তরাধিকারকে শক্তিশালী' করার কথা বলছেন মৌসম। 

কেন ছাড়লেন তৃণমূল ?

মৌসমের কথায়, "দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে। তৃণমূল কংগ্রেস আমাকে জেলা সভাপতিও করেছিল। এর বেশি কী দায়িত্ব দেবে, না দেবে সেটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার। সেটা তো আমি ঠিক করতে পারি না। কিন্তু, কয়েক মাস ধরেই আমাদের পরিবারে একটা আলোচনা হচ্ছিল। আমারও মনে হচ্ছিল, আমি যে কারণে রাজনীতিতে যোগ দিয়েছিলাম, বরকত সাহেবকে দেখে রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল, আমার যোগ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে মানুষের পাশে থাকা। যেভাবে বরকত সাহেব সারাজীবন থেকেছিলেন। বরকত সাহেবের উত্তরাধিকার কংগ্রেসের উত্তরাধিকার। সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারব না। সেই কারণে আমরা পরিবার হিসাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একসঙ্গে বরকত সাহেবের উত্তরাধিকারকে শক্তিশালী করব। কাজ করব। কংগ্রেসের উত্তরাধিকারকে শক্তিশালী করব।"

তাঁকে প্রশ্ন করা হয়, তৃণমূলের আমলে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। আপনার কি মনে হয় তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন ? অন্য কোনও দলের আসা উচিত ?

মৌসম নুর : মহিলা সংরক্ষণ বিল কংগ্রেসই এনেছিল। মহিলাদের নিরাপত্তার জন্য কংগ্রেস প্রচুর কাজ করছে। নিশ্চিতভাবেই আমার মনে হচ্ছে, বাংলাতেই পরিবর্তন আসা দরকার। কংগ্রেস ধর্মনিরপেক্ষ, খোলা মনের দল। এখন কংগ্রেসে যোগ দিলাম। কংগ্রেসের জন্য প্রচারও শুরু করব। আমি চাই, বাংলায় পরিবর্তন আসুক। সেই পরিবর্তন আমার থেকে শুরু হোক। 

আপনি কি বিধানসভা ভোটে লড়ার পরিকল্পনা করছেন ?

মৌসম নুর : কোনও শর্ত নিয়ে আমি আসিনি। আমি খোলা মনে এসেছি। কংগ্রেসের নেতৃত্বে আমি বিশ্বাস করি। অতীতে আমাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আমার উপরও নেতৃত্বের পূর্ণ আস্থা আছে। যে দায়িত্বই আমাকে দেওয়া হবে, তা নিজের সেরাটা দিয়ে পূরণ করার চেষ্টা করব। 

কংগ্রেসকে শক্তিশালী করতে গেলে প্রধান রাজনৈতিক শত্রু কারা হতে পারে ?

মৌসম নুর : কংগ্রেসকে শক্তিশালী করার কাজটাই আমি করব। কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়বে, তারাই প্রধান বিরোধী হবে। কিন্তু, আমাদের কংগ্রেস প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রধান বিরোধী বিজেপিই রয়েছে। বিজেপিই থাকবে। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget