এক্সপ্লোর

Medical College Critical Operation : নাক ও মস্তিষ্কের মধ্যের পর্দায় ছিদ্র! ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে জুড়ল মেডিক্যাল কলেজ

Kolkata Hospital : চিকিৎসরা জানিয়েছেন, পায়ের ত্বকের নিচে ও মাংসপেশির ওপর থাকা আচ্ছাদন কেটে, তা ওই ছিদ্র বন্ধ করতে ব্যবহার হয় ন্যাজাল এন্ডোস্কোপির মাধ্যমে।

সন্দীপ সরকার, কলকাতা : ফের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Calcutta Medical College and Hospital) মুকুটে জুড়ল সাফল্যের পালক। প্রায় ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে (Critical Operation) এক মহিলার নাক (Nose) ও মস্তিষ্কের (Brain) মধ্যের পর্দায় থাকা ছিদ্র জুড়লেন চিকিৎসকরা (Doctors)। কার্যত নব জীবন পেলেন নেপালের এক মহিলা। আপাতত পর্যবেক্ষণে (Observation) রোগী। দ্রুত তিনি সেরে উঠবেন আশা চিকিৎসকদের।

নেপালের হলদিবাড়ির বাসিন্দা শর্মিলা রাজবংশীর বেশ কিছুদিন ধরে নাক দিয়ে ঝরছিল জল। সঙ্গে ছিল মাথা ব্যথা, দুর্বলতা। সাধারণ এই উপসর্গ দেখে চিকিৎসকরা বুঝতেই পারেননি সমস্যার শিকড় কতটা গভীরে। রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ছমাস ধরে চিকিৎসা করেও লাভ না হওয়ায় তাঁরা আসেন শিলিগুড়িতে (Siliguri)। সেখান থেকেই রোগীকে রেফার করা হয় কলকাতায় (Kolkata)।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর জানা যায় মহিলার নাক ও মস্তিষ্কের মধ্যের পর্দায় রয়েছে ছিদ্র। যেখান দিয়ে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বেরিয়ে আসছে নাকের মাধ্যমে। মঙ্গলবার মেডিক্যাল কলেজে ৫ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড বন্ধ করে ওই ছিদ্র। নতুন জীবন পেলেন বছর ৬৩-এর রোগী। আপাতত ১০ দিন পর্যবেক্ষণে থাকবেন রোগী।

রোগীর মেয়ে মিনু সিংহ বলেছেন, 'দীর্ঘদিন সমস্যাটা ঠিক কী সেটাই ধরতে পারা যায়নি। এখানকার ডাক্তাররা ভগবান। মাকে বাঁচিয়েছেন।' আর জটিল অস্ত্রোপচার প্রসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান রামাণুজ সিংহ বলেছেন, 'এই ফুটোটা  বন্ধ না করলে মস্তিষ্ক সংক্রমণ ছড়াতে পারত। যা প্রাণঘাতী হয়ে উঠত পারত। পায়ের ত্বকের নিচে ও মাংসপেশির ওপর থাকা আচ্ছাদন কেটে, তা ওই ছিদ্র বন্ধ করতে ব্যবহার হয় ন্যাজাল এন্ডোস্কোপির মাধ্যমে।'

আরও পড়ুন- জন্মের পর পেটে ছিল না চামড়ার আস্তরণ, হাওড়ার হাসপাতালে জটিল অস্ত্রোপচারে বাঁচল সদ্যোজাতর প্রাণ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget