এক্সপ্লোর

Meenakshi Mukherjee: দুপুরে টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে, সন্ধেতে ছাড় পেয়েই নতুন লড়াইয়ের ডাক মীনাক্ষীর

Minakshi Mukherjee: আজ DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বাম কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করুণাময়ীতে আসেন। পুলিশ কর্মীরা বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন।

কলকাতা: 'আগামীকাল সাড়ে তিনটের সময়ে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানষের কাছে আমাদের আবেদন, আসুন এর প্রতিবাদে আরও একবার পায়ে পা মেলাই'। শুক্রবার সন্ধেতে ছাড় পেয়েই নতুন লড়াইয়ের ডাক দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। এ দিন দুপুরে করুণাময়ী থেকে টেনে হিঁচড়ে মীনাক্ষীকে তোলা হয় পুলিশের গাড়িতে। সন্ধেতে ছাড়া পান তিনি। নিউটাউন থানা থেকে ছাড়া পেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'আজকে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। এবার এই প্রতিবাদ সমস্ত জায়গায় হবে এবং আগুন জ্বলবে'।

প্রতিবাদে উত্তাল

শুক্রবার SFI ও DYFI-এর কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের করুণাময়ী। আজ DYFI-এর রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বাম কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে করুণাময়ীতে আসেন। পুলিশ কর্মীরা বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন। এরপরই পুলিশ জোর করে বাম যুব কর্মীদের বাসে তুললে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি। মীনাক্ষী দাবি তোলেন, কোন কোন জায়গায় ১৪৪ ধারা জারি আছে, পুলিশ তাঁদের জানাক। তাঁরা তার বাইরে কর্মসূচি করবেন। কয়েকজনকে টেনে, হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মীনাক্ষীকেও টেনে হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে। আর এরপর ছাড় পেয়েই নতুন লড়াইয়ের ডাক দেন মীনাক্ষী মুখোপাধ্যায়। 

প্রতিবাদ কংগ্রেস-বিজেপিরও

উল্লেখ্য, মধ্যরাতে টেট চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে দেওয়ার প্রতিবাদে পথে নামল কংগ্রেস-বিজেপিও। ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা। পাঁজাকোলা করে বিজেপি কর্মীদের তোলা হয় পুলিশের গাড়িতে। অন্যদিকে, বিধানভবন থেকে মেয়ো রেড পর্যন্ত অধীর চৌধুরীর নেতৃত্বে মিছিল করে কংগ্রেস।

আর এই আন্দোলনই বৃহস্পতিবার রাতে মাত্র ১৫ মিনিটের মধ্যে এভাবে তুলে দিল পুলিশ। আর এর প্রতিবাদেই শুক্রবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল জায়গায় জায়গায়। ৮৪ ঘণ্টার আন্দোলন। খালি পেটে...নির্জলা....স্লোগানে-গানে প্রতিবাদ। আর এই আন্দোলনই বৃহস্পতিবার রাতে মাত্র ১৫ মিনিটের মধ্যে এভাবে তুলে দিল পুলিশ। আর এর প্রতিবাদেই শুক্রবার প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল জায়গায় জায়গা। সিপিএমের মতোই রাস্তায় নামল বিজেপি এবং কংগ্রেসও। ধর্মতলায় পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মীরা। এদিন দুপুর পৌনে তিনটে নাগাদ, বিজেপির রাজ্য সদর দফতরের সামনে থেকে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শুরু হয় মিছিল।
মেয়ো রোডে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার কথা ছিল বিজেপির। কিন্তু ধর্মতলা চত্বরে আটকে দেয় পুলিশ। 

আরও পড়ুন- অনশন-আন্দোলনেও বদলাল না সিদ্ধান্ত, আবেদনের জন্য পোর্টাল চালু পর্ষদের

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget