এক্সপ্লোর

Metro Rail In Durga Puja Days : পুজোর তিন দিন কতক্ষণ চলবে মেট্রো?

জেনে নিন পুজোর সময় মেট্রো রেলের সময়সূচি

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোয় রাতভর, দিনভর ঠাকুর দেখা। কলকাতা চষে ফেলতে সবার ভরসা মেট্রো রেলই। করোনা আবহে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল মেট্রোরেল পরিষেবা। তাই পুজোয় মেট্রো রেল চলবে কি না তাই নিয় অনেকেরই ভাবনা। 
এবার কলকাতা মেট্রোরেল রাতভর চলবে না। রাজ্য পুজোর কয়েকদিন রাত্রিকালীন করোনা বিধি কিছুটা শিথিল করলেও সারারাত মেট্রোরেল চলবে না। 
সপ্তমী , অষ্টমী, নবমী অর্থাৎ ১২, ১৩, ১৪ অক্টোবর সকাল ১০ থেকে রাত ১১টা অবধি মেট্রো চলবে। প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে যথাক্রমে সকাল ১০ টা ও রাত ১১টায়। সন্ধেবেলা ৬ মিনিট অন্তর চলবে মেট্রো। 

 করোনাকালে বেশ কিছুদিন বন্ধ ছিল মেট্রোরেল পরিষেববা। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই, আস্তে আস্তে চালু হয় পরিষেবা। আংশিক শিথিল হয় করোনা বিধি। অগাস্ট মাসের ১১ তারিখে যাত্রীদের ভোগান্তি কমাতে বাড়ানো হয় মেট্রো। ২২৮টি মেট্রো চালু হয়। অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে দু’টি ট্রেনের ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয় ।  তবে মেট্রো পরিষেবার সময়সীমায় কোনও পরিবর্তন করা হয়নি। সকাল সাড়ে ৭টায় কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে প্রথম মেট্রো। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়ছে রাত ৮ টায়। 

সকলেরই উৎকণ্ঠা ছিল, পুজোয় মেট্রোরেল চলবে কি না তা নিয়ে। করোনা আবহে শারদ উৎসবেও এবার নানা বিধিনিষেধ লাগু করা হচ্ছে। যদিও ওই কয়েকদিন নৈশ বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। তাই মানুষজন রাতে ঠাকুর দেখতে বেরোতেই পারেন। তবে অতীতের মতো এখনও সারারাত মেট্রোরেল চলবে না পুজোয়। 

গতবারের মতো এবারও দুর্গাপুজোয় মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করা যাবে না। মণ্ডপে দর্শকদের জন্য নো এন্ট্রি। আজ কলকাতা হাইকোর্টে পুজোয় বিধিনিষেধ সংক্রান্ত মামলার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, গতবছর যে বিধিনিষেধ ছিল, তা নিয়ে রাজ্যের কোনও আপত্তি আছে কি না? তখন রাজ্য সরকারের তরফে জানানো হয়, তাদের আপত্তি নেই। রাজ্যের সম্মতির পর হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়,  করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে এবারও পুজো হবে।  সেইমতো এবারও ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপের ৫ মিটার দূরে তৈরি করতে হবে ব্যারিকেড। বড় পুজো কমিটিগুলিকে ব্যারিকড তৈরি করতে হবে ১০ মিটার দূরে। সেখান থেকেই দর্শকদের প্রতিমা দর্শন সারতে হবে।  মণ্ডপে পুজো কমিটির কতজন কর্মকর্তা থাকতে পারবেন, তার সংখ্যাও নির্দিষ্ট।

 

 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget