এক্সপ্লোর

Kolkata Metro: নিউ গড়িয়ায় বন্ধ মেট্রো চলাচল, বিকল্প কী? কোথা থেকে মিলবে পরিষেবা?

Metro Railway Kolkata: গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল। গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: প্ল্যাটফর্ম জুড়ে ফাটলের জেরে নিউ গড়িয়া স্টেশনে বন্ধ মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে খবর, অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ। আপাতত দক্ষিণেশ্বর থেকে ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত চালু মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে দাবি, অতিরিক্ত বৃষ্টির জেরে ফাটল। 

মেট্রো সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই নিউ গড়িয়া মেট্রো স্টেশনে সমস্যা দেখা যাচ্ছিল। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল পুজোর পর এই কাজে হাত দেওয়া যাবে। গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বদলায় পরিস্থিতি। গঠনগত কারণে একের পর এক পিলারে ফাটল দেখা যায়। বসে গিয়ে প্ল্যাটফর্মের বেশ কিছু অংশ। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, প্ল্যাটফর্ম যাত্রী পরিষেবার জন্য অনুপযুক্ত। প্ল্যাটফর্ম ব্যবহার করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গতকাল দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নিউ গড়িয়া মেট্রো স্টেশনে পরিষেবা। এখন দক্ষিণেশ্বর থেকে ব্রিজি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে। 

২০১০-এর অক্টোবরে তৈরি হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। এর মধ্যেই আপ লাইনে ৪টি পিলারে ফাটল ধরেছে। সারাতে কতদিন সময় লাগবে জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেলের দাবি, ওভারগ্রাউন্ড স্টেশন ও অতিরিক্ত বৃষ্টির জেরেই এই ফাটল দেখা দিয়েছে। অতিবৃষ্টি কারণ হিসেবে দেখানো হলেও প্রশ্ন উঠছে, ১৫ বছরের মধ্য়েই কেন সমস্যা দেখা দিল? মেট্রোর যেসব স্টেশন মাটির নিচে রয়েছে, তার মধ্যে অনেকগুলি ৪০ বছর ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে। কিন্তু কোনওদিন এই ধরণের সমস্যা হয়নি। প্রতিদিন যে স্টেশনে এত মানুষের যাতায়াত, সেখানে পরিকাঠামোয় কীভাবে এমন ত্রুটি? প্রশ্নের মুখে মেট্রো রেলের পরিকাঠামো রক্ষণাবেক্ষণ। এই পরিস্থিতিতে সবথেকে সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। নিউ গড়িয়া মেট্রো থেকে বহু মানুষ শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন ধরেন। এই পরিস্থিতিতে ভোগান্তি হচ্ছে তাঁদেরও।                 

গতকাল দুপুর থেকে বন্ধ মেট্রো পরিষেবা। বহু যাত্রী এখনও জানেন না যে পরিষেবা বন্ধ রয়েছে। ফলে কাজের দিনে রাস্তায় বেরিয়ে ভোগান্তি হচ্ছে তাঁদের। এক যাত্রী এদিন স্টেশনে যান। তিনি জানান, "মেট্রোর গেট বন্ধ করে রেখেছে। ওখানে সিকিউরিটি যাঁরা রয়েছেন তাঁরাও কোনও সদুত্তর দিচ্ছেন না। তাঁরা শুধু বলছেন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য। এতে হয়রানি হচ্ছে যাত্রীদের।''

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
মুখ্যমন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার
Debraj Chakraborty Arrest: এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
এবার দেবরাজের ৪ ঘনিষ্ঠকে নোটিস, প্রকাশ্যে তাঁদের কীর্তিকলাপও
Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget