এক্সপ্লোর

Milan Mela Reopen: মেকওভার শেষ মিলনমেলার, সোমবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

প্রায় সাড়ে ৩ বছরের অপেক্ষার অবসান। নতুনভাবে নতুন রূপে ফের খুলতে চলেছে মিলন মেলা প্রাঙ্গন। সোমবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

সুদীপ্ত আচার্য, কলকাতা: মিলনমেলার (Milan Mela) মেকওভার শেষ। নতুন রূপে ফের খুলতে চলেছে মেলা প্রাঙ্গন। সোমবার  উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

নবরূপে মিলনমেলা প্রাঙ্গন: প্রায় সাড়ে ৩ বছরের অপেক্ষার অবসান। নতুনভাবে নতুন রূপে ফের খুলতে চলেছে মিলন মেলা প্রাঙ্গন। সোমবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের (Department of Industries and Commerce West Bengal) অধীনস্থ West Bengal Trade Promotion Organisation-এর তত্ত্বাবধানে মিলনমেলার খোলনলচে বদলে দিতে কাজ শুরু হয় ২০১৮ সালে।

মিলনমেলার মেকওভার:  নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, মোট ২২ একর জমিতে ২টি সুবিশাল প্যাভিলিয়ন (Pavilion) তৈরি করা হয়েছে। A ও B দুটি প্যাভিলিয়নের প্রতিটি আয়তনে ১২০ মিটার লম্বা ও ৭৩ মিটার চওড়া।  দুটি প্যাভিলিয়নের মাঝে রয়েছে বিজনেস ব্লক (Business Hall), মিটিং হল (Meeting Hall) এবং VIP ফুড কোর্ট। পিছনে থাকছে ১২০০ গাড়ি রাখার মতো চারতলা পার্কিং লট।

সোমবার উদ্বোধন: মিলনমেলার দক্ষিণ ও পূর্ব দিকে মূল দুটি গেট রয়েছে। দক্ষিণমুখী অর্থাৎ সায়েন্স সিটির (Science City) দিকের গেটের সামনে তৈরি করা হয়েছে ৬০ ফুট উঁচু বিশ্ববাংলা টাওয়ার (Biswabangla Tower)। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব। সেই গ্লোব থেকে লেজার বিচ্ছুরিত হবে গোটা মিলন মেলা চত্বরে। সায়েন্স সিটির দিকের গেটের সামনেই রয়েছে ৩টি ফুড কোর্ট।  অন্যতম আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন। পাশাপাশি দুটি প্যাভেলিয়নের সামনের আচ্ছাদনে প্রোজেকটরে প্রতিফলিত হবে পশ্চিমবঙ্গের (Westbengal) ঐতিহ্যের ছবি। মিলনমেলার এই মেকওভারে খরচ হয়েছে সাড়ে ৩০০কোটি টাকা। সোমবার উদ্বোধন হবে মিলনমেলার।

এদিকে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এবার কলকাতার পরিবহণ ব্যবস্থার প্রশংসা করা হল। একাধিক পরিবহণ মাধ্যম, বিকল্প শক্তির ব্যবহারের মতো একাধিক কারণ উল্লেখ করে কলকাতার পরিবহণ মাধ্যমকে মডেল হিসেবে বর্ণনা করা হয়েছে এই রিপোর্টে।

আরও পড়ুন: Covid19 Booster Dose: ‘পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ড,' সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালের সংগঠনের

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget