এক্সপ্লোর

Minakshi Mukherjee: কুয়াশার ভোরে ট্রেনে চেপেই ইনসাফের ব্রিগেডে মীনাক্ষীর মা-বাবা, কী বললেন 'কমরেড' কন্যাকে?

DYFI Brigade : রবিবার সকালে ট্রেন ধরে এলাকার লোকজনের  সঙ্গেই কলকাতায় আসেন মীনাক্ষীর বাবা জেলা কমিটির সদস্য সাগর মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন মা পারুল মুখোপাধ্যায়ও।

কৌশিক গাঁতাইত, কুলটি : 'বাবা বলে নয়, লড়াইয়ে কমরেড হিসেবে পাশে থাকতে চাই' - রবিবার সকালে বললেন ব্রিগেডমুখী মীনাক্ষীর বাবা।  জানুয়ারির শীতে ট্রেনে চলেই কলকাতায় এসেছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা-মা। রবিবার তিনিই ছিলেন ব্রিগেডের মূল বক্তা। ইনসাফ যাত্রায় তিনিই ছিলেন অন্যতম কাণ্ডারী। তাঁকে দেখেই জেলা জেলা থেকে ব্রিগেডে জড়ো হয়েছিলেন বহু অনুগামী। সেই নেত্রীর মা-বাবা এলেন ট্রেনেই। কমরেডদের সঙ্গে।

'বাবা হিসেবে নয়...কমরেড হিসেবে'
রবিবার সকালে ট্রেন ধরে এলাকার লোকজনের  সঙ্গেই কলকাতায় আসেন মীনাক্ষীর বাবা জেলা কমিটির সদস্য সাগর মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন মা পারুল মুখোপাধ্যায়ও। স্টেশনে বললেন, মীনাক্ষীর বাবা-মা হিসেবে না, তাঁরা ব্রিগেড যাচ্ছেন একজন কমরেড হিসেবে। 
মীনাক্ষির বাবা বললেন, মেয়ে হিসেবে, বাবা হিসেবে নয়...কমরেড হিসেবে। বর্তমান অবস্থায় , দিল্লি ও রাজ্যের সরকারের যে মানুষ মারার নীতি চলছে, তার বিরুদ্ধে সমস্ত রাজ্যের ছাত্র ও যুবকে যে রাস্তায় নামিয়েছে, তার জন্য আমি গর্বিত।

'মেয়ের সঙ্গে লক্ষ লক্ষ মীনাক্ষী আছে'
আর তৃণমূল স্তরে পার্টির কর্মী মীনাক্ষির  পারুল মুখোপাধ্যায় বললেন, আজকে লড়াই করছে, ন্যায় বিচারের দাবিতে, চাকরির দাবিতে...রাজ্য বা কেন্দ্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। লড়াই করার বিশাল জায়গা পেয়েছে। সারা রাজ্যের মানুষ তার পাশে আছে। আমার মেয়ে তো একা নয়, আমার মেয়ের সঙ্গে লক্ষ লক্ষ মীনাক্ষী আছে। সেই সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে লড়াইয়ে নেমেছে ও সেই লড়াই জারি রাখার জন্য আমরাও সমর্থন জানাচ্ছি।  

মীনাক্ষী বক্তব্যে মা-বাবা প্রসঙ্গ
এদিন মীনাক্ষীও বক্তব্য রাখতে উঠে বলেন কমরেড বাবা-মায়ের কথা। 'আর বাপ-মায়ের হাত ধরে যখন ব্রিগেডের লড়াইটা করতে এসেছি। তখন আমাদের এটা কেউ শেখায়নি যে, আর ব্রিগেডে মাঠে আর রাজনীতিটা করতে গেলে চোরেদের বাড়িতে জন্ম নিতে হবে। রাজনীতিটা করতে গেলে ২৫ আর ৭৫-এর ভাগ-বাটোয়ারা করতে হবে, দল শেখায়নি। শিখিয়েছে, পাশের জনের হাত ধরতে হবে, আর এগিয়ে যেতে হবে।'

ইনসাফ চাওয়া ব্রিগেডের মুখ ছিলেন মীনাক্ষিই। তাঁর কথা শুনতেই কলকাতায় এসেছিলেন, ব্রিগেডে যাওয়ার পথে এমনটা জানিয়ে গেলেন অনেকেই। ব্রিগেড সমাবেশে তিনি পোডিয়ামে উঠতেই, উঠল হাততালি আর স্লোগানের ঝড় ওঠে। ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে ক্যাপ্টেন কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী। তাই মীনাক্ষীকে সামনে রেখেই সুদিন ফেরার আশায় বুক বাঁধছে সিপিএম।  

 আরও পড়ুন : 'বাংলার মানুষের মন পড়তে পারাটা খুব দরকার' DYFI ব্রিগেডের ছবি দিয়ে পোস্ট অনুপম হাজরার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget