এক্সপ্লোর

Mahua Moitra: এথিক্স কমিটিতে হাজিরা সাংসদের, মহুয়া-জয় অনন্তের দ্বন্দ্ব কীভাবে পৌঁছল সংসদের অন্দরে?

Mahua Moitra Update: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর এথিক্স কমিটিতে হাজিরা নিয়ে সরগরম জাতীয় রাজনীতির আঙিনা।

কলকাতা: কুকুরের মালিকানা নিয়ে বিবাদ থেকে ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্ক। মহুয়া মৈত্র (Mahua Moitra) এবং তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইয়ের দ্বন্দ্ব কীভাবে পৌঁছে গেল সংসদের অন্দরে? নেপথ্যে কোন কাহিনি?

দ্বন্দ্ব কীভাবে পৌঁছে গেল সংসদের অন্দরে? রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিতে উত্তাল বঙ্গ রাজনীতি। আর তারই মধ্যে 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর এথিক্স কমিটিতে হাজিরা নিয়ে সরগরম জাতীয় রাজনীতির আঙিনা। বৈঠকে তোলপাড়। প্রশ্নের ধরণে মেজাজ হারিয়ে মাঝপথেই বৈঠক ছাড়লেন মহুয়া মৈত্র ও এথিক্স কমিটির বিজেপি বিরোধী দলগুলির সদস্যরা।

হেনরি নামে রটওয়েলার প্রজাতির এই কুকুরের মালিকানাকে কেন্দ্র করে মহুয়া মৈত্র আর তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইয়ের বিবাদ। থানা-পুলিশের গণ্ডি ছাড়িয়ে যে সংসদ অবধি পৌঁছে যাবে, তা কেউ টেরই পাননি।১৪ অক্টোবর দুর্নীতি ও আর্থিক তছরুপের অভিযোগ জানিয়ে, লোকসভার অধ্যক্ষ এবং সিবিআইকে চিঠি দেন মহুয়া মৈত্রর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই। পরদিন, অর্থাৎ ১৫ অক্টোবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

জয়ের চিঠির প্রসঙ্গ তুলে গোড্ডার বিজেপি সাংসদ অভিযোগ করেন যে, শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা ও উপহারের নিয়ে, সংসদে আদানি গোষ্ঠী নিয়ে প্রশ্ন করে সরকারকে বিড়ম্বনায় ফেলতে চেয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রীকে অশ্বিনী বৈষ্ণবকেও চিঠি দিয়ে নিশিকান্ত দুবে অভিযোগ করেন যে, মহুয়া সংসদের ওয়েবসাইটের লগ ইন আইডি ও পাসওয়ার্ডও হীরানন্দানিকে দিয়ে দিয়েছেন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত এবং লোকসভার সদস্যপদ খারিজের দাবি তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত।

আচমকাই শিল্পপতি দর্শন হিরানন্দানিও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য় মহুয়াকে উপহার দেওয়ার কথা স্বীকার করে নেন। উৎসবের আবহেই এই সমস্ত অভিযোগ নিয়ে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। ২৬ অক্টোবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইয়ের বক্তব্য নথিবদ্ধ করে সংসদের এথিক্স কমিটি। ৩১ অক্টোবর তলব করা হয় মহুয়া মৈত্রকে। কিন্তু, নিজের নির্বাচনী এলাকা কৃষ্ণনগরে বিজয়া দশমীর পূর্ব নির্ধারিত কর্মসূচির কথা বলে, এথিক্স কমিটির সামনে উপস্থিত হননি মহুয়া।এথিক্স কমিটি যাতে তাঁকে ৫ নভেম্বরের পরে ডাকে, সে অনুরোধ জানান মহুয়া মৈত্র।কিন্তু, কৃষ্ণনগরের সাংসদকে চিঠি লিখে ২ নভেম্বরই উপস্থিত হতে বলেন এথিক্স কমিটির চেয়ারম্যান।

এর আগে তলব প্রসঙ্গে মহুয়া মৈত্র বলেন, “এটা বিজেপির নোংরা রাজনীতি। আমার মাথার একটা চুলও ছুঁতে পারবে না। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এরা যে কোনওভাবে মুখ বন্ধ করাতে চায়। ওরা খুব জোর সাসপেন্ড রেকমেন্ড করতে পারে। স্পিকার সেটা নিয়ে শীতকালীন অধিবেশনে পেশ করবে। ওরা বলবে সাসপেন্ড করো। খুব বেশি হলে ভাবছে, শীতকালীন অধিবেশনে ঢুকতে দেবে না। ওরা আমাকে ঝাঁসি কি রানি করে দিচ্ছে। এটা ওদের বিশাল ভুল।’’

দীর্ঘ টানাপোড়েনের পরে বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া মৈত্র। আর সেখানেও তুলকালাম। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সংসদে প্রশ্ন করা নিয়ে বিজেপি যখন মহুয়ার বিরুদ্ধে খড়্গহস্ত, তখন 'ক্যাশ ফর কোয়েশ্চেন' বিতর্কে এখনও মুখ খোলেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন: Weather Update : শীত-প্রত্যাশায় সুখবর, বঙ্গে বৃষ্টি-যোগও, কী জানাল আবহাওয়া দফতর ?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget