এক্সপ্লোর

Mukul Roy in Delhi: দিল্লিযাত্রা নিয়ে 'শোরগোল', মুকুল রায়ের বয়ান নিল দিল্লি পুলিশ, রাজ্য পুলিশ

Mukul Roy:মঙ্গলবার প্রথমে দিল্লি পুলিশ হোটেলে গিয়ে মুকুল রায়ের বয়ান নেয়। তারপর হোটেলে যায় রাজ্য পুলিশ।

নয়াদিল্লি: মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে সাংবাদিক সম্মেলন করে আশঙ্কার কথা শুনিয়েছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। তাঁকে অপহরণ করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

সূত্রের খবর, গতকাল রাত পৌনে ১০টা নাগাদ দিল্লিতে নামে বিমান। রাত ১০টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় মুকুল রায়কে। ছেলেকেও না জানিয়ে দিল্লি যান মুকুল! হঠাৎ কাউকে না জানিয়ে কেন দিল্লি গেলেন মুকুল? এই প্শ্ন যখন রাজনীতির অন্দরমহলে তোলপাড় তুলেছে তখনই সাংবাদিক বৈঠক করেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। তিনি বললেন, মুকুল রায়ের মানসিক পরিস্থিতি ঠিক নয়। তাঁর দাবি ছিল, 'দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারবেন না। মুকুল রায় মানসিক ভাবে সুস্থ নয়', বললেন তিনি। সেই সঙ্গে তাঁর মন্তব্য, 'একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য রাজনীতি করা হচ্ছে।' সাংবাদিক বৈঠকে মুকুল-পুত্রও বলেন, 'বাবাকে বিমানবন্দর থেকে ফেরাতে চেষ্টা করেছিলাম। সিআইএসএফ কোনওরকম সাহায্য করেনি। বাবার দিল্লিযাত্রার পিছনে বড় কোনও টাকার খেলা হয়েছে। আমাকে না জানিয়েই ২ সঙ্গীকে নিয়ে দিল্লি গেছেন বাবা। মেডিক্যাল রিপোর্ট বলছে, বাবা সুস্থ নয়। কাল মুখ্যমন্ত্রী নিজে ২ বার বাবার খবর নিয়েছেন। একজন সুস্থ মানুষের বিজেপিতে যোগদান আর অসুস্থ মানুষের বিজেপিতে যোগদানে পার্থক্য আছে'। 

বয়ান নিয়েছে পুলিশ:
এই আবহেই মুকুল রায়ের বয়ান নিয়েছে দিল্লি পুলিশ ও রাজ্য পুলিশ। স্বেচ্ছায় দিল্লি গিয়েছেন। কেউ জোর করেনি।  এর আগেও রাজধানীতে এসেছেন। দিল্লি পুলিশ ও রাজ্য পুলিশকে জানিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। দিল্লির নেহরু প্লেস হোটেলে রয়েছেন তিনি। মঙ্গলবার প্রথমে দিল্লি পুলিশ হোটেলে গিয়ে মুকুল রায়ের বয়ান নেয়। তারপর হোটেলে যায় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ বয়ান নেওয়ার সময় হোটেলে উপস্থিত ছিল দিল্লি পুলিশও। বয়ান নেওয়া হলে হোটেল ছাড়েন দিল্লি পুলিশ ও রাজ্য পুলিশের আধিকারিকরা। 

সুস্থ অবস্থায় এবং সজ্ঞানে দিল্লিতে এসেছেন বলে এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারেও দাবি করেছেন মুকুল রায়। বিজেন্দ্র সিংহকে মুকুল রায় বলেন, 'আমি দিল্লিতে এসেছি। নিজের ইচ্ছেয় এসেছি। কখনও কাউকে না জানিয়ে আসতে হয়। আমার অনেক কাজ আছে এখন। কারও সঙ্গে দেখা করিনি। ফোনে কথা হয়েছে। আমি বিজেপি বিধায়ক।' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি সম্পূর্ণ সুস্থ। বাড়ির সম্মতিতে আমি আসিনি। তাই হয়তো অনেকে অনেক কথা বলছে। তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। আমি বিজেপি পুরোদমে করব। মাঝখানে শারীরিক ভাবে অসুস্থ ছিলাম। এখন সুস্থ।' 

আরও পড়ুন: 'বিজেপিতে গিয়ে রাজনীতি করব', এবিপি আনন্দে Exclusive মুকুল! আর কী জানালেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget