এক্সপ্লোর

Municipal Election 2022 : নির্ঘণ্ট ঘোষণার আগেই কোচবিহার শহরে পুরভোটের প্রচার শুরু তৃণমূল, উন্নয়ন-প্রশ্নে তরজা

Municipal Election 2022 : কোচবিহার পুর এলাকায় এবার বাড়ি-বাড়ি ঘুরে জনসংযোগে নামল শাসক দল। ৩ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হল কর্মসূচি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এখন থেকেই কোচবিহার শহরে (Coochbehar Town) পুরভোটের (Municipal Election) প্রচার শুরু করে দিল তৃণমূল (TMC)। প্রাক্তন বিরোধী দলনেতার ওয়ার্ড থেকে শুরু হল কর্মসূচি। উন্নয়ন প্রসঙ্গে এলাকাবাসীর ক্ষোভকে হাতিয়ার করে তাঁর সমালোচনা করেছেন উদয়ন গুহ। পাল্টা জবাব দিয়েছেন বাম নেতাও। অন্যদিকে, বিজেপির দাবি, প্রকৃত উন্নয়ন একমাত্র তারাই করতে পারবে।

ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। কোচবিহার পুর এলাকায় এবার বাড়ি-বাড়ি ঘুরে জনসংযোগে নামল শাসক দল। ৩ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হল কর্মসূচি। যার পুরোভাগে ছিলেন দিনহাটার বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ।

আরও পড়ুন ; বুথ-কর্মীদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী নির্বাচন, পুরভোটে পূর্ব বর্ধমানে নতুন কৌশল তৃণমূলের

২০১০ থেকে টানা ১০ বছর এই ওয়ার্ডে জিতে আসছে সিপিএম। ২০১৫-র ভোটে এখান থেকে জিতে পুরসভার বিরোধী দলনেতা হন সিপিএমের মহানন্দ সাহা। মঙ্গলবার তাঁর ওয়ার্ডে জনসংযোগ করতে গিয়ে উন্নয়ন ইস্যুতে এলাকাবাসীর কাছে ক্ষোভের কথা শুনলেন উদয়ন গুহ। 

উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসীর। স্থানীয়দের এই ক্ষোভকে হাতিয়ার করে প্রাক্তন বিরোধী দলনেতাকে বিঁধেছেন উদয়ন। তিনি বলেন, কাউন্সিলর এলাকার উন্নয়নে গুরুত্ব দেননি। তিনি যদি কাজের চাপ তৈরি না করেন তাহলে কোনও উন্নয়ন হয় না। এখানকার রাস্তা অত্যন্ত খারাপ।

অন্যদিকে সিপিএম নেতা ও কোচবিহার পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা মহানন্দ সাহা বলেন, দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম, তাই আমার ওয়ার্ডে কাজ হয়নি। উন্নয়নের কাজ করতে দেওয়া হয়নি। উদয়নবাবুকে ধন্যবাদ, উনি পুরসভার ব্যর্থতাই তুলে ধরেছেন।

এই ইস্যুতে আসরে নেমেছে বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, প্রকৃত উন্নয়ন করতে পারে তারাই। কোচবিহার জেলা বিজেপির সম্পাদক রাজু রায় বলেন, আমি বলব কোচবিহার শহরেরই কোনও উন্নয়ন হয়নি। যারা ছিল তাদের নেতৃত্বে আবর্জনা নগরে পরিণত হয়েছে, বিজেপি দখল না করলে উন্নয়ন সম্ভব নয়।

২০ ওয়ার্ডের কোচবিহার পুরসভায় গতবার বোর্ড গঠন করেছিল তৃণমূল। তবে বিধানসভা ভোটের ফলের নিরিখে, সব ক’টিতেই এগিয়ে রয়েছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget