এক্সপ্লোর

Municipal Election 2022: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট নয়, বিজেপির আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Municipal Election 2022: বাংলার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। কিন্তু তাদের আবেদন খারিজ হয়ে গেছে।

নয়াদিল্লি: কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে রাজ্যে পুরভোট (Municipal Election 2022) করানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বাংলার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু তাদের আবেদন খারিজ হয়ে গেছে। রবিবারই রাজ্যের ১০৮টি পুরসভার ভোট রয়েছে।   

আগামী রবিবার রাজ্যে ১০৮ পুরসভার ভোট। সংশ্লিষ্ট নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, তার ভার রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) ওপরই ছেড়েছিল হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়,  বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কি না। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তারা। বিজেপির (BJP) দাবি ছিল, অবাধ ভোট করতে গেলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া উপায় নেই। কিন্তু গেরুয়া শিবিরের সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই।

এই মামলায় আগেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ক্যাভিয়েট দাখিল করেছিল রাজ্য (West Bengal)। গতকাল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Sameek Bhattacharya) বলেন, “রাজ্যে গণতন্ত্র নেই, ভোটে লুঠ হয়েছে প্রমাণ রয়েছে, তারপরও পুলিশ বলেছে বহিরাগতদের আটকানোর দায়িত্ব তাদের নয়, তাই সুপ্রিম কোর্টে গেছি।’’ যদিও, প্রতিপক্ষের এই পদক্ষেপকে আগেই কটাক্ষ করেছে বঙ্গের শাসক শিবির। তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এরা মানুষের কোর্টে যেতে ভয় পাচ্ছে ওদের নেতারাই বলছে, মুখরক্ষা করতে আর চেয়ার বাঁচাতেই কোর্টে যাচ্ছে।’’

আরও পড়ুন: Suvendu Adhikari: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget