এক্সপ্লোর

Municipal Recruitment Scam: এবার দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে ED-র তলব

Municipal Recruitment Scam ED On Sujit Bose Family: পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রীর পরিবারকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

প্রকাশ সিন্হা, আশাবুল হোসেন, কলকাতা: এবার দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে ED-র তলব। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, মন্ত্রীর পরিবারকে আগামী সপ্তাহে,  সিজিও কমপ্লেক্সে ED দফতরে  তলব করা হয়েছে বলে খবর। কয়েক দিন আগেই দমকলমন্ত্রীর অফিস, রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ED। সেই তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার মন্ত্রীর পরিবারের সদস্যদের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হাইকোর্টের, দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ আদালতের

 দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে টাকাও উদ্ধার হয় বলে খবর ইডি সূত্রে

১০ অক্টোবর পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় ৮ জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ,তাঁর সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বার, তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্তর ফ্ল্যাট ও গোডাউন, নাগেরবাজারে এক প্রোমোটার ও একজন চার্টার্ড অ্য়াকাউন্ট্য়ান্টের বাড়ি এবং কাঁকুড়গাছিতে এক অডিটরের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ থেকে টাকাও উদ্ধার হয় বলে খবর ইডি সূত্রে। ওই মাসেরই শেষে তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় টাকার পাহাড়! ED সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় ৩ কোটি টাকা।

ওইসব সম্পত্তি কীভাবে কেনা হয়েছিল? টাকার উৎসই বা কী? কেন মন্ত্রীর পুত্র-কন্যার অ্যাকাউন্টে টাকা যেত?
 
সূত্রের খবর, ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নিয়মিত টাকা যেত মন্ত্রী সুজিত বসুর ছেলে ও মেয়ের অ্যাকাউন্টে। পাশাপাশি প্রচুর সম্পত্তিরও হদিশ মিলেছে। ওইসব সম্পত্তি কীভাবে কেনা হয়েছিল? টাকার উৎসই বা কী? কেন মন্ত্রীর পুত্র-কন্যার অ্যাকাউন্টে টাকা যেত? এসব প্রশ্নেরই উত্তর জানতে সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাকে তলব করা হয়েছে বলে খবর ইডি সূত্রে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,   ৪৫ লক্ষ টাকা ছেলের রেস্তোরাঁ থেকে নিয়ে এসেছে ED। উনি হিসাব দিতে পারেননি। হিসাব দেবেন কী করে! এটা তো তোলার টাকা। এটা তোলাবাজির টাকা। এখানে যে দুর্গাপুজোর নামে তোলাবাজি হয়, কোটি কোটি টাকা ওঠে, এটা তোলাবাজির টাকা, অন্য কিছু নয়।আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সুজিত বসুর স্ত্রী, ছেলে ও মেয়েকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget