এক্সপ্লোর

Darjeeling: মিলছে না পরিষেবা, পঞ্চায়েত ভোটে পুরসভার দাবি উঠল শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া, বাগডোগরায়

Darjeeling News: বাকি জেলাগুলিতে জেলা পরিষদ থাকলেও, শিলিগুড়ি মহকুমা পরিষদ রাজ্যের একমাত্র মহকুমা পরিষদ। মাটিগাড়া, বাগডোগরা, আঠারোখাই এলাকায় তিনটি পঞ্চায়েত শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে। 

সনৎ ঝা, দার্জিলিং: পঞ্চায়েতের (Panchayat) খোলস ছেড়ে পুরসভার দাবি উঠল শিলিগুড়ি (Siliguri) লাগোয়া মাটিগাড়া, বাগডোগরায়। এলাকাবাসীর অভিযোগ, নগরায়ন বেড়ে চললেও ন্যূনতম পরিষেবাটুকু (Facility) মিলছে না। মহকুমা পরিষদের ভোটে এই দাবিকে সমর্থন জানিয়েছে সব রাজনৈতিক দলগুলি (Political Parties)।

পঞ্চায়েত ভোটে পুরসভা-দাবি 

হাত বাড়ালেই শিলিগুড়ি। এখান দিয়ে চলে গেছে এশিয়ান হাইওয়ে। এখানেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, গড়ে উঠছে উপনগরী। নগরায়ন বেড়ে চললেও, এখনও পঞ্চায়েত স্তরেই আছে মাটিগাড়া-বাগডোগরার একাংশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনস্থ এই এলাকায় রবিবার ভোট। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় পরিষেবা ঠিকমতো মেলে না। এই পরিস্থিতিতে মাটিগাড়া-বাগডোগরার একাংশ নিয়ে পুরসভা তৈরির দাবি উঠেছে।

মাটিগাড়ার বাসিন্দাদের কথায়, 'বর্ষা এলে ঘরে জল ঢুকে যাচ্ছে। পঞ্চায়েত কোনও কাজ করে না, শুধু ভোটের সময় আসে। চাইছি বদল হোক। পুরসভা করা হোক নাহলে শিলিগুড়িতে মিশিয়ে দেওয়া হোক।'

বাকি জেলাগুলিতে জেলা পরিষদ থাকলেও, শিলিগুড়ি মহকুমা পরিষদ রাজ্যের একমাত্র মহকুমা পরিষদ। মাটিগাড়া, বাগডোগরা, আঠারোখাই এলাকায় তিনটি পঞ্চায়েত শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে। ভোটার প্রায় ২ লক্ষ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মহকুমা পরিষদের ভোটের প্রচারে মাটিগাড়া, বাগডোগরাকে নিয়ে সব দলের মুখেই পুরসভা তৈরির দাবি। 

শিলিগুড়ি মহকুমা পরিষদের সিপিএম প্রার্থী অসিত নন্দীর কথায়, 'বাগডোগরা, মাটিগাড়া পুরসভায় অন্তর্ভুক্তির অংশ আগেই আমরা করেছিলাম। এখন পরিস্থিতি আরও বদলে গেছে। পুরসভা করার দাবি করছি।'

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'আমরা পুরমন্ত্রীর সঙ্গে এই নিয়ে কথা বলেছি। পুরসভা হওয়ার যাবতীয় শর্ত এই এলাকা অনেক আগে পূরণ হয়েছে। ভবিষ্যতে লড়াই করে যাব।' 

আরও পড়ুন: Kolkata: মেট্রোর কাজে ফের ধস! বাইপাসে ব্যাপক যানজটে নিত্যযাত্রীরা

শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষ বলেন, 'এত বড় অঞ্চল, নগরায়ন ঘটেছে। জনসংখ্যা অনেক বেশি। পুরসভায় সঙ্গে যুক্ত করার বা আলাদা পুরসভা করার দরকার। জিতলে আমরা পুরসভা করার চেষ্টা করব।'

১৯৯০ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে। এবার লড়াই হতে চলেছে চর্তুমুখী। সব দলই চাইছে পঞ্চায়েত থেকে পুরসভায় উন্নীত হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Amit Shah on Suvendu Adhikari: অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অনুপ্রবেশে 'জিরো টরালেন্স' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget