এক্সপ্লোর

Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি-র নজরে প্রায় '২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে হওয়া দেড় হাজার চাকরি

ED : ইডি সূত্রে খবর, যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের ডেকে পাঠিয়ে ইডির তরফে জানতে চাওয়া হবে, তাঁরা কি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন ? না কি কারও সুপারিশে ? চাকরি পেতে কি টাকার লেনদেন হয়েছিল ?

প্রকাশ সিনহা, কলকাতা : পুর নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) তদন্তে এবার ED-র নজরে প্রায় দেড় হাজার চাকরি। সূত্রের খবর, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে কীভাবে হয়েছিল পুরসভাগুলির নিয়োগ প্রক্রিয়া ? নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা ছিল অয়ন শীলের ABS ইনফোজোনের ? OMR শিটে কারচুপি হয়েছিল কি না, খতিয়ে দেখছে ইডি (ED)। খবর সূত্রের। 

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির দাপট এখনও কমেনি। মৃত্য়ু হয়েছে বহু মানুষের। প্রশ্ন উঠছে বিভিন্ন পুরসভার ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতেই পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের ফাঁসও শক্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট (Enforcement Directorate)। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, এখনও পর্যন্ত তারা দেড় হাজারের বেশি নাম পেয়েছে। যাঁরা অবৈধভাবে পুরসভায় চাকরি পেয়েছেন।

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে, ১৯ মার্চ ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করে ED। তাঁর সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিস থেকে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তখনই সামনে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা। স্কুলে নিয়োগ দুর্নীতির পাশাপাশি, পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত চালাচ্ছে ED ও CBI. ইতিমধ্যে একাধিক পুরসভায় তল্লাশি চালিয়েছে CBI।

তার মধ্যে উত্তর ২৪ পরগনার ১২টি পুরসভা যেমন ছিল, তেমনি নদিয়ার দুটি পুরসভাতেও হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দারা। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অয়ন শীলের অফিসকে আদালতে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করেছে ED। এবার তাঁর অফিস থেকে যে চাকরিপ্রার্থীদের নাের তালিকা পাওয়া গেছিল, তার সঙ্গে এই দেড় হাজারের বেশি তালিকার নাম মিলিয়ে দেখা হবে বলে ED সূত্রে খবর। আগামী দিনে তাঁদের তলব করা হবে। 

জানতে চাওয়া হবে, তাঁরা কি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন ? না কি কারও সুপারিশে ? চাকরি পেতে কি টাকার লেনদেন হয়েছিল ? যদি হয়ে থাকে, সেই টাকা কে নিয়েছিলেন ? জানার চেষ্টা চালাবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।                                    

আরও পড়ুন- পুজোর মুখে বাংলায় বন্যার আশঙ্কা, জল ছাড়তে শুরু করেছে DVC ও দুর্গাপুর ব্যারাজ, ৭ জেলা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা নবান্নের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget