এক্সপ্লোর

Murshidabad:  তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন মইনুল হক

সূত্রের খবর, ২৩ সেপ্টেম্বর অভিষেকের সভায় যোগ দিতে পারেন মইনুল...

রাজীব চৌধুরী, ফরাক্কা: জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন মইনুল হক। তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন মইনুল।

ফরাক্কার ৫ বারের কংগ্রেস বিধায়ক ছিলেন মইনুল হক। কংগ্রেসের সম্পাদক, ঝাড়খণ্ডের পর্যবেক্ষকের পদ ছিলেন তিনি। আজ সনিয়া গাঁধী, অধীর চৌধুরীকে চিঠি দিয়ে সম্পাদকের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। 

তৃণমূল সূত্রের খবর, ‘২৩ সেপ্টেম্বর অভিষেকের সভায় যোগ দিতে পারেন মইনুল। জঙ্গিপুরের সভায় যোগ দিতে পারেন মইনুল।  ইস্তফা নিয়ে এখনও পর্যন্ত মেলেনি মইনুল হকের প্রতিক্রিয়া। 

১৯৯৬ থেকে ২০২১ পর্যন্ত, টানা ফরাক্কার কংগ্রেস বিধায়ক ছিলেন মইনুল হক। শেষ বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন।
২০১৩ থেকে এআইসিসি-র সম্পাদক পদে আছেন মইনুল।

Murshidabad:  তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন মইনুল হক

প্রথমে জম্মু-কাশ্মীর পরে, ঝাড়খণ্ডে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্ব পান তিনি। এবার বিধানসভা ভোটে, ফরাক্কায় লড়ে তৃতীয় স্থান পেয়েছিলেন তিনি। কংগ্রেসও মুর্শিদাবাদে খাতা খুলতে পারেনি।

আর কংগ্রেসের এই সঙ্কটকালেই দল ছাড়লেন তিনি। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দেবেন মইনুল। 

তাঁর সঙ্গে, ফরাক্কা ব্লক কংগ্রেস সভাপতি এবং ফরাক্কা থেকে নির্বাচিত ২ জেলা পরিষদ সদস্যও শাসক দলে যোগ দেবেন।

ফরাক্কার দীর্ঘদিনের বিধায়ক দল ছাড়লেও, তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। অধীর চৌধুরী বলেন, মইনুল হক যাব যাব করছেন, গেলে যাবেন, কী করা যাবে। আমরা তো আটকাতে পারব না। আমাদের কোন দোষ থাকলে বলবেন, আমরাও ভাবব সেটা।

লোকসভা ভোটের আগে একাধিকবার, তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মইনুল হক। তখন অবশ্য কংগ্রেস ছাড়েননি তিনি। এবার সেই তিনিই মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্দিনে ছাড়লেন! আর সেই সঙ্গে সম্ভবত শাসক দলে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।

এদিকে, ৩০ সেপ্টেম্বর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ কেন্দ্রে বিধানসভা নির্বাচন। তার আগে এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থীকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। 

দীর্ঘ টালবাহানার শনিবারই ভোটে লড়ার করার কথা জানিয়ে, ভিডিও বার্তা দিয়েছিলেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। 

কিন্তু তারপর তিনদিন কেটে গেলেও এখনও এলাকায় প্রচার করতে দেখা যায়নি কংগ্রেস প্রার্থীকে! তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে দাবি,  সামশেরগঞ্জে এসে সরাসরি প্রচারে নামার সাহস পাচ্ছেন না জইদুর রহমান। 

আরও পড়ুন: মনোনয়নের পর লড়তে চাইছেন না প্রার্থী, সামশেরগঞ্জে ভোটের আগে বিপাকে কংগ্রেস

আরও পড়ুন: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব

 

সেরা শিরোনাম

Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget