এক্সপ্লোর

Murshidabad News: শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর, দুই ছেলেকে খুনের অভিযোগ মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে

পারিবারিক বিবাদের জেরে বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। সম্প্রতি ১২ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে খোদা বক্স।

রাজীব চৌধুরী, বেলডাঙা: মাদকাসক্ত বাবার বিরুদ্ধে দুই সন্তানকে গলা টিপে খুনের (Murder) অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga)। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত খোদা বক্স নামে ওই ব্যক্তি। পারিবারিক বিবাদের জেরে বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। সম্প্রতি ১২ বছরের মেয়ে ও ৭ বছরের ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে খোদা বক্স। অভিযোগ, গতকাল শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে মারধরের চেষ্টা করে, হুমকি দিয়ে আসে সে। এর পর আজ সকালে খোদা বক্সের বাড়ি থেকে তার দুই সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। 

গত ২৫ মে দক্ষিণ ২৪ পরগনায় মাতলার দুই পাড়ে জোড়া খুন । ক্যানিংয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে ৬৫ বছরের বৃদ্ধকে শাবলের বাড়িতে হত্যার অভিযোগ। বাসন্তীতে এক ব্যক্তিকে পিটিয়ে খুন, গ্রেফতার জামাই ।

আরও পড়ুন: Snake Bite: সাপে কাটা রোগীর চিকিত্‍সায় আশার আলো, ন্যাশনাল মেডিক্যালে ট্রায়ালে প্রথম প্রয়োগ সফল

পরিবারিক বিবাদ থেকে শুরু করে চুরির অভিযোগ। কয়েক ঘণ্টার ব্যবধানে মাতলার দুই পাড়ে ঘটল জোড়া খুনের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-এ শাবলের আঘাতে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। মৃতের নাম মুসা আলি লস্কর। নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার রাতে তাঁদের গাছ থেকে পেঁপে চুরি যায়। বুধবার এই নিয়ে প্রতিবেশীদের সঙ্গে মুসার বচসা বাধে। 

বচসার মধ্যে প্রতিবেশীরা তাঁর মাথায় শাবলের বাড়ি মেরে খুন করে বলে অভিযোগ।  অন্যদিকে, মাতলার অপর পাড়ে বাসন্তীতে কাকা শ্বশুরকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে জামাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম সমীর সরদার। মৃতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অভিযুক্তের অশান্তি চলছিল। কাকা শ্বশুর সমীর সমস্যা মেটাতে উদ্যোগী হওয়ায় খুন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 
অন্যদিকে ক্যানিংয়ের ঘটনায় অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে। 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget