এক্সপ্লোর

Murshidabad News: বোমা বাঁধতে গিয়ে মৃত ১, জখম এক দুষ্কৃতী

Murshidabad Update: পুর এলাকার মধ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

রাজীব চৌধুরী, ডোমকল, মুর্শিদাবাদ: গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। প্রবল আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন স্থানীয়দের অনেকেই। বাইরে বেরিয়ে তাঁরা টের পান কাছেই পাটখেতে বোমা ফেটেছে। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা।

কী ঘটনা:
স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের উৎস বুঝে পাটখেতের দিকে এগিয়ে যেতেই একটি আর্তনাদের শব্দ শুনতে পান তাঁরা। সেদিকে এগিয়ে যেতেই চোখ কপালে ওঠে স্থানীয়ের। ওই জায়গায় দুজনের দেহ পড়েছিল। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়রা জানাচ্ছেন, সেখানে একজনের দেহ পড়ে ছিল। পাশেই ছিল আরও একজন। তাঁর দুটি হাতই উড়ে গিয়েছে বলে খবর। পুলিশ এসে জখম দুইজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। আর একজন গুরুতর জখম, তার দুটি হাতই উড়ে গিয়েছে।

কেন এমন ঘটনা:
পুলিশ সূত্রে খবর, বোমা (Bomb) ফেটে এমন ঘটনা ঘটেছে। দুই দুষ্কৃতী ওই রাতে পাটখেতে বসে বোমা বাঁধছিল বলে খবর। নিহত দুষ্কৃতীর নাম সিরাজুল মণ্ডল এবং গুরুতর জখম দুষ্কৃতীর নাম নাজমুল শেখ। ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা মণ্ডলপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুর এলাকার মধ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। পুর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এই এলাকায় নানা সময় মারপিট, বোমা উদ্ধারের ঘটনা সামনে আসে। জেলাতেও নানা সময় এমন ঘটনার অভিযোগ উঠতে দেখা যায়। সম্প্রতি বীরভূমে বিপুল পরিমাণ রাসায়নিক উদ্ধার হয়েছে যা বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করা হয়। ফলে ডোমকলে বসতি এলাকার মধ্যে এমন ঘটনায় আতঙ্কে কাঁটা স্থানীয়রা। দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে অবিলম্বে পুলিশের কড়া নজরদারির দাবি তুলেছেন তাঁরা। কী কারণে বোমা বাঁধা হচ্ছিল, খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।

আরও পড়ুন: রেস্তোরাঁ বা হোটেল আর জোর করতে পারবে না আপনাকে সার্ভিস চার্জ দিতে ! কড়া কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget